আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিনেত্রী সোনালি চক্রবর্তীর মৃত্যুতে শোকস্তব্ধ ‘গাঁটছড়া’ পরিবার

নিজস্ব প্রতিনিধি: বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক দুঃসংবাদ। চলতি বছরেই প্রয়াত হয়েছেন টলিউডের একাধিক তারকা, যাঁদের মধ্যে রয়েছেন কিংবদন্তি পরিচালক তরণ মজুমদার, গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র। যাঁদের জায়গা হয়তো কোনোদিনও পূরণ হবার নয়। আজও তাঁদের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। এর মধ্যেই টলিপাড়ায় ফের শোকের ছায়া। আজ ভোর ৪ টে ৫ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর তারকা স্বামী শংকর চক্রবর্তী। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান সত্যিই অনস্বীকার্য। অল্প কিছুদিন হয়েছিল তিনি দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছিলেন। মৃত্যুর আগে অভিনেত্রী সোনালী চক্রবর্তী শেষ অভিনয় করে গিয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে। যেখানে তিনি খড়ির জ্যেঠির ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু গাঁটছড়া অভিনয় করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনকি তাঁর চিকিৎসার স্বার্থে কয়েকদিন হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল।

জানা যায়, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা আর হল না। তাঁর স্বামী শংকর চক্রবর্তী দীর্ঘদিন টলিউডের বড় এবং ছোট পর্দায় অভিনয় চালিয়ে গেলেও সোনালী চক্রবর্তী একাধিক সিনেমা করার পরেও বহুদিন ধরে অভিনয়ে বিরতি নিয়েছিলেন। বহুদিন অভিনয় ফিরেও চালিয়ে যেতে পারলেন না তিনি অভিনয়ের দীর্ঘ মেয়াদ। সোমবার ভোর ৪টে ৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তী। জ্যাঠিমার মৃত্যুতে স্বাভাবিক ভাবেই খড়ি অর্থাৎ শোলাঙ্কী রায় ভেঙে পড়েছেন।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের তরফ থেকে শোলাঙ্কির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘‘সকাল সকাল এ রকম একটা খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। আমি জানি সোনালি দি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে, দিদি ঠিক সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ভাগ্যের লিখন আমরা কেউই তো বদলাতে পারব না। সোনালিদির সঙ্গে খুব বেশি দৃশ্য আমার থাকত না। উনি আমার জেঠিমার চরিত্রে অভিনয় করতেন। কিন্তু দিদির উপস্থিতি আমাদের মেক আপ রুমের আমেজটাই বদলে যেত। শেষের দিকে শারীরিক অসুস্থতার কারণেই দিদি সেটে কম আসতেন। মানুষটা খুবই ধীরে কথা বলতেন। কিন্তু যেটুকু সময় থাকতেন, ফ্লোরের আমেজ বদলে যেত। আসলে দিদি ছিলেন একদম আমাদের মায়ের মতো। ওঁনার থেকে ইন্ডাস্ট্রির পুরনো দিনের প্রচুর গল্প জেনেছি। এখন সেই আড্ডাগুলোই বেশি করে মনে পড়ছে।’’

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ