BIG BREAKING: সুখবর! কন্যা সন্তানের বাবা-মা হলেন আলিয়া-রণবীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ অবশেষে অপেক্ষার অবসান। রবিবারই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Aliya bhatt)। তাঁর কন্যা সন্তান (girl child) হয়েছে বলে জানা গিয়েছে। মা ও বাচ্ছা দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সুত্রে জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি। রবিবার সকাল ৮টা নাগাদ অভিনেত্রীকে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সি সেকশনের মাধ্যমে জন্ম নেয় আলিয়ার সন্তান। যদিও অভিনেত্রী নরমাল ডেলিভারি চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

এর আগে নভেম্বরের শেষের দিকে আলিয়ার সন্তান জন্ম নিতে পারে বলে অনুমান করেছিলেন চিকিৎসকরা। কিন্তু রবিবার সকালেই প্রসব যন্ত্রনা শুরু হলে তড়িঘড়ি অভিনেত্রীকে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী রণবীর কাপুর। হাসপাতালের চিকিৎসকরা তৈরি ছিলেন। পাশপাশি হাসপাতলে আলিয়ার সঙ্গে স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor) ছাড়াও উপস্থিত রয়েছেন তাঁর বাবা মহেশ ভট্ট, শাশুড়ি মা নিতু কাপুর, এবং আলিয়ার দিদি শাহীন ভট্ট। আলিয়ার স্বাস্থ্যই এখন কাপুর পরিবারের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানা গিয়েছে।

আলিয়ার সন্তান হওয়ার খবরে উচ্ছসিত তাঁর পরিবারের পরিজন ও অনুরাগীরা। অভিনেত্রীর বাবা ইতি মধ্যেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আলিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার প্রসঙ্গে অভিনেত্রীর বাবা মহেশ ভাট্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন “একটি নতুন সূর্য ওঠার অপেক্ষায় রয়েছি। আহ, আমার বাচ্চা মা হতে চলেছে। তাঁর একটি বাচ্চা হতে চলেছে! আমি রণবীর এবং আলিয়ার জন্য খুব খুশি”। তিনি আরও বলেন, “এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত করতে হবে দাদুর ভূমিকা”। খুশি আলিয়ার দিদি শাহিন ভট্ট ও শাশুড়ি মা নিতু কাপুরও। নভেম্বরের শেষেই আলিয়ার দিদি শাহিন ভট্টের জন্মদিন। এবারের জন্মদিন স্বাভাবিক ভাবেই খুব স্পেশাল শাহিনের কাছে।

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টার মধ্যেই মা হতে চলেছেন আলিয়া, সমস্ত কাজ বাতিল করলেন রণবীর

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার