পরকীয়ার গুজবে ছারখার গোবিন্দার সংসার, ছেলেকে নিয়ে আদালতে সুনীতা, ডিভোর্স কনফার্ম?

ছেলের সঙ্গে মুম্বইয়ের পারিবারিক আদালতে ছুটলেন বলিউডের 'হিরো নং ওয়ান' গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। ব্যাপারটা কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের সঙ্গে মুম্বইয়ের পারিবারিক আদালতে ছুটলেন বলিউডের ‘হিরো নং ওয়ান’ গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। ব্যাপারটা কী? তবে কী সত্যি সত্যি ডিভোর্স হতে চলেছে গোবিন্দা-সুনীতার? যদিও কারণ জানা যায়নি এখনও! বছর কয়েক ধরেই গোবিন্দার সঙ্গে সুনীতার ডিভোর্সের জল্পনা চলছে। গুজব, হাঁটুর বয়সী মারাঠি অভিনেত্রীর প্রেমে পড়েছেন গোবিন্দা। দিন কয়েক আগে বিমানবন্দরেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। যার ফলে গুঞ্জন আরও তুঙ্গে উঠেছে। এমনকি গুজবের মধ্যে গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন সুনীতা।

পারিবারিক টানাপোড়েনের মধ্যে বুধবার (১৯ অগস্ট) সকালে ছেলে যশের সঙ্গে মুম্বইয়ের পারিবারিক আদালতের বাইরে দেখা গেল সুনীতাকে! তবে ক্যামেরা তাঁদের ঘিরে ধরতেই বিরক্ত হন তাঁরা। মেজাজ হারান যশ। সুনীতাকে যথেষ্ট বিচলিত দেখাচ্ছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, সুনীতা পারিবারিক আদালত থেকে বের হচ্ছেন। আর তাঁকে দেখামাত্রই পাপারাজ্জিরা ক্যামেরা হাতে তাঁর দিকে ছুটে যান। পাপারাজ্জিরা আদালতে কেন এসেছেন তাঁরা, তা জিজ্ঞাসা করলে, সুনিতা রাগান্বিতভাবে ক্যামেরার দিকে তাকান। তাঁর ছেলে যশ উত্তর দেন, ‘না, কিছুই হয়নি। ছেড়ে দিন আমাদের।’ এরপর তিনি মাকে নিয়ে গাড়িতে উঠে পড়েন, এবং ঘটনাস্থল ছাড়েন। গাড়িতে ওঠার আগে, সুনিতা বিরক্ত হয়ে বলেন যে, তাঁরা একটি জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন, আর কোনও ব্যাপার নেই।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

তবে ভিডিওটি প্রকাশ্যে আসামাত্রই, নেটিজেনদের মধ্যে গোবিন্দা ও সুনীতার ডিভোর্সের জল্পনা বেড়েছে। যদিও সুনীতাকে সবসময়ই স্বামীর হয়ে রুখে দাঁড়াতে দেখা যায়। কিন্তু সুনীতা আজ কেন পারিবারিক আদালতে গিয়েছিলেন, তা স্পষ্ট নয়। গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের টিনা ও যশবর্ধন নামে দুই সন্তান রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে, সুনীতা মুম্বইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। তবে, উভয় পক্ষই বিবাহবিচ্ছেদের খবর অস্বীকার করে।

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি