এই মুহূর্তে

অতিথি কারা এলেন ‘ভিক্যাট’-র বিয়েতে জানেন কি?

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট এ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভিকি -ক্যাটরিনার বিয়ের জমজমাট অনুষ্ঠান। জানা যাচ্ছে, বিকেল ৪টে নাগাদ আজ গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ‘ভিক্যাট’র বিয়ের সঙ্গীতের আসর জমজমাট করে তুলতে এসে পৌঁছেছেন বহু তারকা অতিথিরা। হাজির হয়েছেন নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, কবির খান, মিনি মাথুর, নেহা কক্কর, আসছেন পঞ্জাবী গায়ক গুরুদাস মানেরও। এছাড়াও শঙ্কর- এহসান-লয় ইতিমধ্যেই রওনা দিয়েছেন বিয়ের আসরের দিকে। থাকবেন ক্যাটরিনার পছন্দের পরিচালক কবির খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর।

তারকা সমাবেশ দেখে বোঝাই যাচ্ছে ভিকি-কাটের বিয়ে জমজমাট হয়ে উঠতে চলেছে।  এর পাশাপাশি জানা যাচ্ছে সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করবেন গুরুদাস মান ও শঙ্কর মহাদেবন। বিয়েতে ক্যাটরিনার প্রাক্তন রণবীর কাপূরের কোনও ছবির গান চলবে না।  ক্যাটরিনার আরেক প্রাক্তন বলিউডের ভাইজান এই বিয়েতে উপস্থিত থাকবেন কিনা তা নিয়েও চলছিল জোর জল্পনা। যদিও জানা গিয়েছে অনুষ্ঠানে থাকবেন সলমনের দুই বোন অর্পিতা ও অল্ভিরা। 

অন্যদিকে ক্যাটরিনার বোন ইসাবেলা দিদির সঙ্গীতে তাঁকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক বিশেষ ডান্স পারফরম্যান্স করবেন। এছাড়াও থাকবে নানা চমক। তাঁদের সঙ্গীতের কোরিওগ্রাফির ভূমিকা পালন করতে চলেছেন নাকি ফারহা খান ও জোয়া আখতার ও করণ জোহার। ‘শিলা’র সঙ্গে ফারহা খানের সুসম্পর্কের কারণে কনেপক্ষের কোরিওগ্রাফি করবেন ফারহা নিজে। অন্যদিকে ভিকির পরিবারের জন্য সঙ্গীতের অনুষ্ঠানে কোরিওগ্রাফি করবেন করণ। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ