‘বন্ধুকে হারালাম’- লতার মৃত্যুতে শোকবিহ্বল গুলজার

লতা মঙ্গেশকরের প্রয়াণের পর তাঁর সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন গুলজার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৬ ফেব্রুয়ারি রবিবার লতা মঙ্গেশকরের প্রয়াণের পর তাঁর সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন গুলজার। শোক বিহ্বল হয়ে সংবাদমাধ্যমকে গুলজার জানান, সহকর্মী ছাড়াও তাঁরা ছিলেন ভালো বন্ধু। দুজনের মধ্যে পছন্দের উপহার বিনিময় হয়ে থাকত প্রায়ই। আর তাই বন্ধুর মৃত্যুতে কার্যত শোকেবিহ্বল বিখ্যাত গীতিকার। সংবাদমাধ্যমকে তিনি তাঁদের বন্ধুত্বের কথা বলতে গিয়ে বলেছেন, ”আমি ঠিক এই মুহূর্তে কি অনুভব করছি তা বোঝানোর ভাষা আমার নেই। শতাব্দীর সেরা কন্ঠ থেমে গেল। আমার সঙ্গে ওঁর ভীষণ ভালো সম্পর্ক ছিল। খুব খারাপ লাগছে। তিনি সঙ্গীতের একজন লেজেন্ড। ভারতীয় সঙ্গীত যতদিন জীবিত থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন আমাদের সবার মধ্যে। দু দিনের রাষ্ট্রীয় শোক তাঁর জন্য একদম সঠিক সম্মান জ্ঞাপন। 

বন্ধুত্বের কথা বলতে গিয়ে বেশ আবেগঘন হয়েই পড়েছেন গুলজার। তিনি জানিয়েছেন তিনি বিভিন্ন রকমের বুদ্ধমূর্তি সংগ্রহে রাখতে ভালোবাসেন। প্রিয় বন্ধু লতা মঙ্গেশকসর তাই তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বুদ্ধমূর্তি উপহার দিয়েছেন। শেষ যে মূর্তিটি দিয়েছিলেন সেটি ছিল ছয় মাস আগে দেওয়া আর একটি গৌতম বুদ্ধের মূর্তি। এবং সেটাই লতার থেকে পাওয়া শেষ উপহার তাঁর। গুলজার আরও জানিয়েছেন, শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পীই নয় তার পাশাপাশি লতা মঙ্গেশকার ছিলেন একজন ভালো মানুষ। 

গত 8 জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকার। ৯২ বছর বয়সে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিস্থিতি অনুকূল হয়েছে কখনও হয়েছে কখনও হয়েছে প্রতিকূল। চিকিৎসায় সাড়া দেওয়ার পর শনিবার ফের ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক হয়ে ওঠে। এরপর রবিবার বাগদেবীর নিরঞ্জনের দিনই প্রয়াত হন কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর।

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?