অনুপম খেরের হাত ধরে এবার অভিনয়ে ডেবিউ গুরু রাঁধওয়া-র

"পাইপলাইন", রবি তেজার "প্যান-ইন্ডিয়া", টাইগার নাগেশ্বর রাও সহ সামনে অনুপমের হাতে আরও একগুচ্ছ আকর্ষণীয় ছবির কাজ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই: নিজস্ব প্রতিনিধি, মুম্বাই – অনুপম খেরের ৫৩২ তম ছবিতে অভিনেতা হিসাবে ডেবিউ করছেন গুরু রন্ধাওয়া। নিজের সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে হাতে স্ক্রিপ্ট নিয়ে অনুপম খেরের পাশে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন গুরু। ছবির ক্যাপশনে গুরু লেখেন, “এটি আমার প্রথম এবং ওনার ৫৩২ তম স্ক্রিপ্ট। আমি এর চেয়ে ভালো ডেবিউ করার সুযোগ হয়তো পেতাম না। আমি একজন নবাগত অভিনেতা এবং খেরসাব একজন কিংবদন্তি। আপনারা আমাকে গায়ক হিসেবে প্রচুর ভালোবাসা দিয়েছেন। এখন অভিনেতা হিসেবে আমি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাইছি”।

অন্যদিকে অনুপম খের সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “আমি আমার ৫৩২ তম স্ক্রিপ্ট পড়ছি এবং গুরু ওর প্রথম স্ক্রিপ্ট পড়ছে। ওকে আপনারা অনেক আশীর্বাদ করুন”। খুব শীঘ্রই আগ্রাতে এই ছবির শুটিং শুরু হবে বলেও জানান অনুপম খের। তেলেগু ছবির পরিচালক জে অশোকের হাত ধরে বলিউডের ডেবিউ করতে চলেছেন গুরু। তবে শুধু গুরু রন্ধাওয়া নয়, ব্যবসায়ী অমিত ভাটিয়াও প্রযোজক হিসেবে এই ছবি দিয়েই নতুন জার্নি শুরু করতে চলেছেন।

এই প্রসঙ্গে অমিত ভাটিয়া বলেন, “অবশেষে, সবচেয়ে প্রতীক্ষিত সাসপেন্স শেষ হচ্ছে। আমি ঘোষণা করতে পেরে খুশি যে গুরু রানধাওয়া আমার সঙ্গে তাঁর বলিউড ডেবিউ করছেন। এবং আমি এটি নিয়ে খুব উত্তেজিত। গুরু, অনুপম খের এবং সাই ভারতীয় সিনেমায় নতুনআলো আনতে চলেছেন বলে আমি মনে করি। আমি এই ত্রয়ীকে প্রথমবার বড় পর্দায় দেখাতে আগ্রহী। সঙ্গে দর্শকদেরও দেখানোর জন্য অপেক্ষায় রয়েছি যে আমাদের কাছে কী আছে তাঁদের জন্য। পোস্টে দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত”।

প্রসঙ্গত এই বছরটা অনুপম খের অত্যন্ত সফলভাবে কাটিয়েছেন। “দ্য কাশ্মীর ফাইলস” এবং “কার্তিকেয়া ২” ব্লকবাস্টার হিট হয়েছে। “পাইপলাইন”, রবি তেজার “প্যান-ইন্ডিয়া”, টাইগার নাগেশ্বর রাও সহ সামনে অনুপমের হাতে আরও একগুচ্ছ আকর্ষণীয় ছবির কাজ রয়েছে। কঙ্গনা রানাওয়াতের রাজনৈতিক নাটক “ইমার্জেন্সি”র পাশাপাশি সুরাজ বরজাতিয়ার পরিচালনায় “উনচাই”-তেও দেখা যাবে এই বলিউড অভিনেতাকে।

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

‘টাকা হাতানোর ছক ছিল’, ২০২৪-এর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ খুললেন রবিনা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও

আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভি ডি সতীশন, উপস্থিত থাকবেন রাহুল গান্ধি

তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার তৃণমূল নেতা

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

‘‌দেশের নিরাপত্তার সঙ্গে আপস নয়’‌, বনগাঁ সীমান্ত পরিদর্শন করে কড়া বার্তা খাদ্যমন্ত্রীর

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার