স্বামীর সঙ্গে মতের অমিল, ছাদ আলাদা! চারবছরের বিবাহিত জীবনে ইতি টানলেন হংসিকা

প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রপোজ, জাঁকজমকভাবে বিয়ে, সবটাই এখন ফিকে। চারবছরের বিবাহিত জীবন শেষ করলেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রপোজ, জাঁকজমকভাবে বিয়ে, সবটাই এখন ফিকে। চারবছরের বিবাহিত জীবন শেষ করলেন অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। ২০২২ সালে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন দীর্ঘদিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে। বাগদান, প্রপোজাল কোনটাই ভক্তদের থেকে আড়াল করেননি দক্ষিণী ইন্ডাস্ট্রির এই নায়িকা। কিন্তু বিয়ের চার বছরের মধ্যেই সব শেষ। বেশ কিছুদিন ধরেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরার গুজব উঠেছিল। কিন্তু কথায় আছে, যা রটে তা বটে! অবশেষে গুঞ্জনে সিলমোহর পড়ল। জানা গিয়েছে, বুধবার মুম্বইয়ের বান্দ্রা আদালতে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে হংসিকা এবং সোহেলের। যদিও অভিনেত্রীর চারবছরের বিবাহিত জীবনে সন্তান নেই।

২০২২ সালের ৪ ডিসেম্বর, ব্যবসায়ী সোহেল কাঠুরিয়াকে বিবাহ করে ছিলেন হংসিকা। কিন্তু তাঁদের বিয়ের কয়েক মাসের মধ্যেই দাম্পত্যে অশান্তির খবর পাওয়া যায়। যদিও বিষয়টি নিয়ে কখনই মুখ খোলেননি অভিনেত্রী। যদিও এটি হংসিকার প্রথম বিয়ে হলেও সোহেলের ছিল দ্বিতীয় বিয়ে। হংসিকার সবচেয়ে ভাল বন্ধু রিঙ্কি আজাজকে প্রথম বিয়ে করছিলেন সোহেল। কিন্তু কোনও সম্পর্কই টেকেনি। অবশেষে সামনে এল, হংসিকার সঙ্গেও বিয়ে ভাঙল সোহেলের। তবে তাঁদের বিবাহ ভেঙে যাওয়ার খবরটি অভিনেত্রীর ভক্তদের কাছে এক ধাক্কার মতো। কিন্তু তাঁদের বিবাহবিচ্ছেদের কারণ কী? প্রতিবেদন অনুযায়ী, বিবাহবিচ্ছেদের সময় কোনও খোরপোশের দাবি করেননি। এদিন শুনানিতে অভিনেত্রীর আইনজীবী আদনান বলে ছিলেন, বিয়ের পর এই দম্পতি কিছুদিন একসঙ্গে ছিলেন। কিন্তু, তাঁরা ধীরে ধীরে বুঝতে পারেন যে, তাঁদের স্বভাব, চিন্তাভাবনা, জীবনযাত্রায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

যার ফলে তাঁদের মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হয়। তুচ্ছ বিষয় নিয়েও তাঁদের মধ্যে প্রতিদিন ঝগড়া হত। যে কারণে একই ছাদের নীচে বসবাস তাঁদের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়েছিল। তাই, তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাঁদের বিয়ে বাঁচানোর জন্যে যথাসাধ্য চেষ্টা করেছিলেন তাঁদের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরা, কিন্তু তারা ব্যর্থ হন। অবশেষে, দম্পতি আলাদা হয়ে গেলেন। জানা গিয়েছে, গত ২ জুলাই, ২০২৪ সাল থেকে আলাদাভাবে বসবাস করছিলেন হংসিকা-সোহেল। হংসিকা হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত অভিনেত্রী। তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন. টিভি শো “শাকা লাকা বুম বুম” এবং “কোই… মিল গয়া” ছবিতে অভিনয় করেছিলেষ। এছাড়া হংসিকা “দেশ মে নিকলা হোগা চাঁদ”, “কিউকি সাস ভি কাভি বহু থি”, “সোন পরী”, “করিশ্মা কা করিশ্মা” এবং “বিদাই” ধারাবাহিকে অভিনয় করেছেন। যদিও তিনি বেশিরভাগ দক্ষিণী ছবিতে কাজ করেছেন।

মাত্র সামান্য উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু গুঁড়ো দুধের পরোটা, রইল রেসিপি

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার