প্রেম জমে ক্ষীর! প্রেমিকার হাত ধরে মুম্বইয়ের ইভেন্টে হার্দিক, কবে দ্বিতীয় বিয়ে করছেন?

প্রাক্তন নাতাশা স্টানকোভিচকে ভুলে চুটিয়ে প্রেম করছেন হার্দিক পাণ্ড্য, তার আভাস আগেই দিয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের এই পেসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন নাতাশা স্টানকোভিচকে ভুলে চুটিয়ে প্রেম করছেন হার্দিক পাণ্ড্য, তার আভাস আগেই দিয়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের এই পেসার। আর এই প্রেম নিয়ে কোনও লুকোচুরিও করছেন না তিনি। বুক ফুলিয়ে প্রেমিকা মাহিকা শর্মাকে নিয়ে যাতায়াত করছেন তিনি, একাধিকবার মুম্বই পাপারাৎজিদের ক্যামেরাবন্দিও হয়েছেন তিনি। একসঙ্গে রিসোর্টে টাইম কাটানো, মাহিকাকে কেউ ট্রোলিং করলে প্রেমিক হিসেবে তার প্রতিবাদ করা, সবটাই তাঁদের প্রেমের গুঞ্জন আরও গাঢ় করে তুলেছে। তবে হার্দিক বা মাহিকা কেউই তাঁদের প্রেম নিয়ে অফিসিয়ালি কোনও ঘোষণা দেননি, শুধু কয়েকটি ছবি ছাড়া। ২০২৪ সালে প্রাক্তন নাতাশার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা করেন হার্দিক। তাঁদের একটি ৪ বছরের ছেলে আছে। সে দুজনের কাছেই মানুষ হচ্ছেন।

যাই হোক, সোমবার (৫ জানুয়ারী) মুম্বইয়ের নীতা আম্বানির আয়োজিত একটি ইভেন্টে ভারতীয় সকল খেলোয়াড় উপস্থিত হয়েছিলেন। সেখানেই হার্দিক তাঁর প্রেমিকা মাহিকা শর্মাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। এদিন দুজনেই স্টাইলিশ পোশাক পরে অনুষ্ঠানে ধরা দিয়েছিলেন। কিন্তু যেটি সবার দৃষ্টি আকর্ষণ করেছিল তা হল তাঁদের PDA তথা একে অপরকে স্নেহের প্রকাশ্য প্রদর্শন। দুজনেই হাতে হাত ধরে হেঁটে অনুষ্ঠানের রেডকার্পেটে প্রবেশ করেছিলেন এবং আনন্দের সঙ্গে পাপারাজ্জিদের জন্য পোজ দিয়েছিলেন। তবে কিছু নেটিজেন তাঁদেরকে একসঙ্গে দেখে খুশি হলেও, কেউ কেউ ক্রিকেটারকে যথারীতি ট্রোল করছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

একজন নেটিজেন মন্তব্য করেছেন, “রব নে বনা দি জোড়ি।” আর একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “মাত্র কয়েক মাসের জন্য। যে লোক তাঁর ছেলের মাকে সম্মান করে না সে কখনও কোনও মহিলার হতে পারে না।” গত বছরের অক্টোবরে হার্দিক-মাহিকা তাঁদের সম্পর্কের বিষয়টি প্রথম সামনে আনেন। যখন ক্রিকেটারের জন্মদিন সেলিব্রেশনের জন্যে সমুদ্র সৈকতে তাঁরা তাঁদের ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন। জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হয়ে নিশ্চিত করেছিলেন যে, তাঁরা ডেটিং করছেন। কয়েক মাস আগে, হার্দিক এবং মাহিকার কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তারা পূজা করছিলেন। মাহিকার আঙুলে একটি আংটিও দেখা গিয়েছিল। সেখান থেকেই জল্পনা যে, তাঁরা দুজনেই বাগদান করে ফেলেছেন। তবে, মাহিকা পরে ইনস্টাগ্রামে বলেন যে, তাঁদের কোনও বাগদান হয়নি। যাই হোক, বর্তমানে এই দম্পতি চুটিয়ে প্রেম করছেন। এখন তাঁদের বিয়ের খবরের অপেক্ষা!

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার