‘উন্মুক্ত বক্ষে লক্ষ্মীর লকেট, হিন্দু ভাবাবেগে আঘাত’, তাপসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার

এবার ঠিক একই রকম মন্তব্যের কারণে অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল হিন্দু রক্ষক সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই ‘হিন্দুত্ব মিথ্যার উপর নির্মিত’-এরকম একটা মন্তব্য করে বিপাকে পড়ে গিয়েছিলেন কন্নড় অভিনেতা চেতন কুমার। এই মন্তব্য করার একদিন পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে যায় গোটা হিন্দুস্থান। এবার ঠিক একই রকম মন্তব্যের কারণে অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল হিন্দু রক্ষক সংগঠন। বরাবরই সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম তাপসী পান্নুর। এককালে দক্ষিণে চুটিয়ে অভিনয় করলেও, এখন বলিউডের পারমানেন্ট সদস্য, এবং প্রথম সারির অভিনেত্রী।

আগামী ডিসেম্বরেই মুক্তি পাবে, শাহরুখ-তাপসী পান্নু অভিনীত ‘ডাঙ্কি’। তবে মাঝে মধ্যেই পাপারাজ্জিদের সঙ্গে তাঁর মতবিরোধের কারণে সংবাদের শিরোনাম হন তিনি। এবার তাঁর বিরুদ্ধে ঘোরতর অভিযোগ ওঠালেন হিন্দু রক্ষক সংগঠন। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং অশ্লীলতা ছড়ানোর কারণে সোমবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন হিন্দ রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড়। তাঁর অভিযোগ, অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে ১৪ মার্চ, ২০২৩-এ একটি ভিডিও আপলোড করেছিলেন। যেটি ছিল একটি ফ্যাশন শোয়ের। যেখানে তিনি যে পোশাকটি পরেছিলেন তাতে দেবী লক্ষ্মীর চিত্র আঁকা ছিল এবং তিনি দেবতার চিত্রায়নে একটি নেকলেসও পরেছিলেন।

SHO, ছত্রীপুর পিএস এএনআইকে জানিয়েছেন, “আমরা একলব্য গৌড়ের (বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে) তরফ থেকে অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি যে তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহে র‌্যাম্প ওয়াকের সময় ‘দেবী লক্ষ্মী’ সম্বলিত একটি লকেট পরিধান করে ধর্মীয় অনুভূতি এবং ‘সনাতন ধর্ম’-এর চিত্রকে আঘাত করেছেন। যেটি ১২ মার্চ মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল।”

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ