ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাত সকালেই ফিলিপিন্সে একটি স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল দুজনের। বন্দুকবাজও আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতরা সকলেই স্কুলের পড়ুয়া। এমনকী বন্দুকবাজও স্কুলের একই স্কুলের পড়ুয়া বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে আজ, মঙ্গলবার সকালে স্কুলে যায় আত্মঘাতী বন্দুকবাজ। স্কুল ক্যাম্পাসে ঢুকে প্রথমে ওই বন্দুকধারী ছাত্র এক পড়ুয়ার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তারপরেই গুলি চালিয়ে খুন করা হয় ওই পড়ুয়াকে। আরও এক পড়ুয়া বন্দুকবাজকে থামাতে এলে তার উপরও গুলি চালিয়ে দেয় অভিযুক্ত। পরে নিজেই আত্মঘাতী হয়েছে ওই বন্দুকবাজ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, সেটা তদন্ত করে দেখছে পুলিশ।

মেয়র খাইমার আদান ওলাসো আজ, মঙ্গলবার বলেছেন যে জাম্বোঙ্গার অ্যাতেনিও ডি জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একটি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তিনি জানান, সন্দেহভাজন বন্দুকধারী পড়ুয়া প্রথমে একজন শিক্ষকের দিকে গুলি চালিয়েছিল, তবে ওই শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন কি না তা স্পষ্ট নয়। এরপর সে তার দুই সহপাঠীকে গুলি করে হত্যা করে এবং সবশেষে নিজের উপর গুলি চালায়। ফিলিপিন্সে স্কুলে বন্দুক নিয়ে হামলার ঘটনা খুবই কম ঘটে।

আরও পডুয়া: জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

এর আগে গত জুন মাসে ফিলিপিন্সের টাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছিল। স্কুলেরই দুই পড়ুয়ার চালানো গুলিতে সেখানে অন্তত তিনজন নিহত এবং আরও প্রায় ২০ জন আহত হয়েছিল। সেই ঘটনার পর এদিন ঘটল এই মর্মান্তিক কাণ্ড।

ঝোল-ভাপা নয়! এবার বানিয়ে নিন সুস্বাদু পদ ‘ইলিশ পিটুলি’

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে বাঁচতে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন কেউ? তল্লাশি চালাচ্ছে ডুবুরি

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার

মেরামতির অছিলায় ঢুকে কলেজ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, গ্রেফতার বাড়িমালিক

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই