উত্তাল বাংলাদেশে ভাঙচুর হিন্দু মন্দির, ‘বীভৎসতা’র প্রতিবাদে পরমব্রত চট্টোপাধ্যায়

এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলা বীভৎসতা এবং ভুলের মাঝে চেষ্টা করতেই হবে সত্যিটা এগিয়ে রাখার, কোনও দেশের সাধারণ খেটে খাওয়া নাগরিক সন্ত্রাসবাদী, মৌলবাদী নন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্র আন্দোলনে উত্তপ্ত পদ্মপার। ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে জয় হয়েছে তরুণ প্রজন্মের। লড়াকু তরুণ সমাজ বুঝিয়ে দিয়েছে, জনগণ চাইলে সরকার গড়তেও পারে, আবার নিমেষে গুড়িয়েও দিতে পারে। ইতিমধ্যেই আন্দোলনে বলি হয়েছে শতাধিক তরুণ। বলি হয়েছে নিরীহ আন্দোলনকারীরা। রক্তাক্ত রবিবারের পর গতকাল সোমবারেও বাংলাদেশে তুমুল উন্মাদনা বহাল ছিল। অবশেষে সুযোগ বুঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। আর শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরও আরও উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। তাঁর বাসভবন থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গার একাধিক ছবি ও ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে এবার শোনা যাচ্ছে, মন্দির ভাঙার খবর। সঙ্গে হিন্দু কাউন্সিলারকে খুন, ইসকনের মন্দির ভাঙারও খবর পাওয়া গিয়েছে। রীতিমতো উত্তাল বাংলাদেশ।

শেখ হাসিনার পদত্যাগ করার পর এখন অন্তর্বর্তী সরকার গড়ার লক্ষ্যে সেনা। আর বাংলাদেশের এমন উত্তাল পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ তারকাদের পাশাপাশি টলিউড তারকারাও। তবে হিন্দু মন্দির ভাঙা একেবারেই কাম্য নয়। এবার ফরিদপুরের ছবি শেয়ার করে এই ‘বীভৎসতা’র প্রতিবাদ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একটি গেটের সামনে একদল তরুণকে দাঁড়িয়ে ও বসে রয়েছে। আর ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “ফরিদপুরে রামকৃষ্ণ মিশন রক্ষার্থে আমাদের চরকমলাপুর যুব সংঘ টিম পাহারায় রয়েছে। ইন-শা-আল্লাহ আমরা থাকতে পুরো ফরিদপুর শহরে কোন মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব না। এছাড়া ফরিদপুর ইসকন মন্দির, সাহাপারা মন্দির, পূর্ব আলিয়াবাদ পাটপাশা মন্দির ও চকবাজার মন্দিরেও আমাদের ভলান্টিয়াররা রয়েছে।”

এই বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করে পরমব্রত কোনও প্রতিবাদ না করলেও অভিনেতা ঋদ্ধি সেন এই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “সোশাল মিডিয়া নামক পরমাণু বোমার চেয়েও ভয়ানক আবিষ্কারের মধ্যে থেকে একটা চেষ্টা করে যেতে হবে, সত্যের বদলে মিথ্যের বিস্ফোরণ যাতে না ঘটে। এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলা বীভৎসতা এবং ভুলের মাঝে চেষ্টা করতেই হবে সত্যিটা এগিয়ে রাখার, কোনও দেশের সাধারণ খেটে খাওয়া নাগরিক সন্ত্রাসবাদী, মৌলবাদী নন। রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো শেষ অবধি সন্ত্রাসবাদী। এই মুহূর্তের পরিস্থিতি জবাবের বদলে পালটা জবাব, ঘৃণার বিরুদ্ধে পালটা ঘৃণা, ধ্বংসের বিরুদ্ধে পালটা ধ্বংসের নয়। ফেসবুক নামক বস্তুটির অ্যালগরিদম যেকোনও রাষ্ট্র ব্যবহার করে নিজেদের ঘৃণা ছড়ানোর মাধ্যম হিসেবে। অনুরোধ করছি, এই ঘৃণা মানুষ চায় না, যারা চায় তারা আর যাই হোক সাধারণ নাগরিক নন। ছাত্র আর মৌলবাদীদের এক করে দেবেন না, এই সময়টা সব থেকে কঠিন, যে সময় একটা সরু সুতোর ওপর হাঁটতে গিয়ে অধিকাংশই পড়ে যায় অন্ধকার ঘৃণার গহ্বরে।

বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার মতো লজ্জাজনক এবং ভয়ানক চিত্রের পাশাপাশি একটা অন্য দৃশ্যও চলছে, অনুরোধ করছি, সেটাকে এড়িয়ে যাবেন না।” এদিকে অশান্তির আগুনের মধ্যেই বলি হয়েছে বাংলাদেশের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান, তাঁর ছেলে অভিনেতা শান্ত খান, তাঁদের পিটিয়ে হত্যা করা হয়েছে। সেলিম ছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার। যাঁর সঙ্গে টলি তারকা দেব থেকে অঙ্কুশ, বনিদের যোগাযোগ ছিল। এছাড়া তাঁর ছেলে শান্তর সঙ্গে সিনেমা করেছেন কৌশানী মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। যা শুনে কৌশানী বলেন, তাঁর নায়কের এমন মৃত্যুর কথা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না তিনি।

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি, নিহত অন্তত ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?