‘Avatar’ সিরিজ ৩ নম্বরেই শেষ, আর অগ্রগতি নেই! দর্শকদের নিরাশ করলেন পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত হলিউড চলচ্চিত্র ‘Avatar:The Way of Water’। ২০০৯ এ বক্সঅফিসে ঝড় তোলা ‘Avatar’ এর সিক্যুয়েল ছবি এটি। যদিও এই ছবির পরিচালক জেমস ক্যামেরন, ‘Avatar’ এর দ্বিতীয় এবং তৃতীয় সিক্যুয়ালের শ্যুটিং গত কয়েক বছর আগেই শুরু করেছিলেন। তাইতো, ২০২২ এর ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ভেবেছেন পরিচালক, ‘Avatar:The Way Of Water’ ছবিটিকে! এরপরেই হয়তো এই ছবির ৩ নম্বর সিক্যুয়েল মুক্তি পাবে বক্সঅফিসে। তবে জেমস ক্যামেরন (James Cameron) হয়তো এই ছবির চতুর্থ এবং পঞ্চম সিক্যুয়াল পরিচালনা করবেন না।

সম্প্রতি একটি বেসরকারি সাক্ষাৎকারে ক্যামেরন প্রকাশ করেছেন যে, ‘Avatar’ এর সিরিজগুলি “সময় সাপেক্ষ”। তাই এই প্রকল্পে তিনি আর মনোনিবেশ করবেন না। এবার তিনি তাঁর অন্যান্য প্রকল্পগুলিতে মনোনিবেশ করবেন৷ এই বিষয়ে তিনি বলেছেন, “অবতার ফিল্মগুলি একধরনের সর্বগ্রাসী। এই চলচ্চিত্র একের পর এক বিকাশলাভ করবে। তাই এবার আমি অন্য কিছুতে মনোযোগ দিতে পারি।”

ক্যামেরন আরও বলেছেন, ‘এই সিরিজের চতুর্থ চলচ্চিত্রটি একটি বিশাল প্রকল্প হবে।’ তবে ‘Avatar’ এর দ্বিতীয় ও তৃতীয় সিক্যুয়েলের সাফল্যই নির্ধারণ করবে এই চলচ্চিত্রের ভাগ্য, এই চলচ্চিত্রের চতুর্থ ও পঞ্চম সিরিজে পা রাখবে কিনা!” মূল ছবির তুলনায় “অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার” বক্সঅফিসে কতটা সাফল্য অর্জন করতে সমর্থ হবে, সেই বিষয়ে পরিচালক বলেছেন, “সেটা বাজারের উপর নির্ভরশীল।” কারণ তাঁর মতে, ১৩ বছর পার হয়ে যাওয়ার কারণে দর্শকরা মূল ছবির গল্পটি ভুলে যেতে পারে। তাই সেটি পুরোটাই দর্শকের উপর নির্ভর করবে।

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত