জঙ্গিপুরে অরিজিতের উদ্যোগে হাসপাতাল, সবরকম সরকারী সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

এত বড় একজন তারকা হওয়া সত্ত্বেও তাঁর ব্যক্তিত্ব অবাক করে সবাই কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলোডি কিং অরিজিৎ সিং (Arijit Singh), যিনি নিজের কণ্ঠের দ্বারা জয় করেছেন গোটা বিশ্ববাসীর হৃদয়। এছাড়া প্রতি মুহূর্তে তাঁর ব্যবহারও মুগ্ধ করছে সকলকে। এত বড় একজন তারকা হওয়া সত্ত্বেও তাঁর ব্যক্তিত্ব অবাক করে সবাই কে। মুর্শিদাবাদ জিয়াগঞ্জের ছেলে তিনি, মুম্বই থেকে মাঝে মধ্যেই কাজের ছুটি করে চলে আসেন বাংলায়। ছেলেরা এবং স্ত্রী বাংলাতেই থাকেন। গতবছরই নিজের ছোটবেলার স্কুলের একটি গুরু দায়িত্ব নিয়েছেন তিনি। এছাড়াও দরিদ্র পড়ুয়াদের জন্যে বিনামূল্যে ইংরেজি কোচিং-ও খুলেছেন। এছাড়া জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করার কথাও অনেকদিন আগেই জানিয়েছেন গায়ক।

এবার সেই হাসপাতাল গড়তে অরিজিতের পাশে দাঁড়ালেন রাজ্য সরকার। রাজ্য ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একযোগে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে অরিজিতের হাসপাতাল তৈরির প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অরিজিৎ তাঁর গ্রামের জন্য কিছু করতে চায়। হাসপাতাল তৈরি করতে চা।

জিয়াগঞ্জের বাসিন্দা হলেও তিনি হাসপাতাল তৈরি করেন জঙ্গিপুরে। অবিলম্বে অরিজিৎকে সমস্ত সরকারি সাহায্য করার জন্যে নির্দেশ দেওয়া হচ্ছে। জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকেও এই বিষয়ে অরিজিৎকে সমস্ত সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অরিজিৎ জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে সবচেয়ে খুশি হবেন খলিলুর। বৈঠকে মোট তিন বার অরিজিতের হাসপাতাল তৈরির কথা বলেছেন মমতা। মানুষের সুবিধার কথা ভেবেই অরিজিতের এহেন প্রচেষ্টার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। 

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের