রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে কতটা তৃপ্তি পেলেন মিস ডিমরি?

রণবীর এসে প্রতি ৫ মিনিটে আমাকে এসে দেখে যেত, আমার প্রতি মুহূর্তে খারাপ লাগছে কিনা! সৌভাগ্যবশত, আমার ক্ষেত্রে, আমি বুলবুলে ধর্ষণের দৃশ্যটি করছি নাকি এইটি নিয়ে কাজ করছি, তারা আমাকে জিজ্ঞাসা করত যে, আমি ঠিক আছি কিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে অনেকদিন আগে ডেবিউ করলেও তিনি অভিনয় দেখানোর সুযোগ পেয়েছিলেন অনুষ্কা শর্মার প্রযোজনায় ‘বুলবুল’-শর্ট ফিল্মে। এছাড়াও গতবছর মুক্তিপ্রাপ্ত ‘কালা’-তেও তাঁর অভিনয় নিয়ে দুর্দান্ত প্রশংসা চলেছে। তাই তাঁর খোঁজ ছিল একটি পূর্ণাঙ্গ ছবির। একজন সুপারস্টারের সঙ্গে অভিনয়ের। সেই সুযোগ যে এত তাড়াতাড়ি তাঁকে ভগবান করে দেবেন, তা হয়তো ভাবতে পারেননি তৃপ্তি। হ্যাঁ, বর্তমানে তাঁকে সবাই ডাকছেন ‘ভাবী ২’, জাতির ক্রাশ আপডেটেড নামে। ‘Animal’-এ রণবীর কাপুর এর সঙ্গে মাত্র ১৫ মিনিট থেকেই অভিনয়ের জাত চেনালেন তৃপ্তি ডিমরি। আবার ছবিতে নিজের ক্রাশের সঙ্গেই অন্তরঙ্গ দৃশ্যের সুযোগ পাওয়া পর্দায়, এটা কী মুখের কথা! হ্যাঁ, তৃপ্তি একাধিকবার জানিয়েছেন যে, রণবীর কাপুর তাঁর এক এবং অনলি ক্রাশ।

Animal-ছবির দৌলতে তিনি এবং তাঁর অভিনয় এখন লোক মুখে মুখে ঘুরছে। ছবিতে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তাঁর অভিনয় এখন যুব সমাজের মুখে মুখে অবস্থা! কিন্তু পুরো ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করতে কেমন লেগেছে তৃপ্তির? জানালেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে। ‘Animal’ ইতিমধ্যেই বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিটি আগামী দুই সপ্তাহে ৯০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছবে বলে আশা। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, রণবীর কাপুর, রশ্মিকা মান্দান্না, অনিল কাপুর, ববি দেওল এবং তৃপ্তি দিমরি৷ ফিল্মে রণবীরের সঙ্গে তৃপ্তির অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে তোলপাড় তৈরি করেছে। তৃপ্তি ছবিতে জোয়া চরিত্রে অভিনয় করেছেন এবং তার অভিনয় সমালোচক এবং দর্শকদের দ্বারা সমানভাবে প্রশংসা পেয়েছে। IndiaToday.in-এর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে, রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী তাঁর বহুল আলোচিত অন্তরঙ্গ দৃশ্য সম্পর্কে মুখ খুলেছেন। কীভাবে রণবীর লজ্জা কাটিয়ে ছিলেন তাঁর সেই বিষয়েও কথা বলেছেন।

অভিনেত্রীর কথায়, “প্রজেক্টে স্বাক্ষর করার সময়, সন্দীপ আমাকে বলেছিল যে একটি অন্তরঙ্গ দৃশ্য আছে, আমি এটিকে নান্দনিক ভাবে আশ্চর্যজনক দেখাব। আমি একটি বিউটি অ্যান্ড দ্য বিস্ট ধরনের ইমেজ তৈরি করতে চাই। তুমি কী করতে পারবে? যখন আমি রেফারেন্স গুলি দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল ‘বাহ, এটি দুটি চরিত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমাকে সেটে সম্পূর্ণ সৎ হতে হবে। তবে এর জন্য, উপযুক্ত পরিবেশও অনেক গুরুত্বপূর্ণ। তবে আমি রণবীর এবং সন্দীপ নিশ্চিত করে ছিলাম যে, আমি দৃশ্যগুলি করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। রণবীর এসে প্রতি ৫ মিনিটে আমাকে এসে দেখে যেত, আমার প্রতি মুহূর্তে খারাপ লাগছে কিনা! সৌভাগ্যবশত, আমার ক্ষেত্রে, আমি বুলবুলে ধর্ষণের দৃশ্যটি করছি নাকি এইটি নিয়ে কাজ করছি, তারা আমাকে জিজ্ঞাসা করত যে, আমি ঠিক আছি কিনা। দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালক, ডিওপি এবং অভিনেতা সহ ৫ জনের বেশি লোক ছিল না। সেটে অন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি, সমস্ত মনিটর বন্ধ ছি। অস্বস্তি বোধ করলে তাঁরা আমার কাছ থেকে জেনে নিত। প্রতি পাঁচ মিনিটে, রণবীর আমাকে পরীক্ষা করছিলেন এবং জিজ্ঞাসা করছিলেন, ‘তুমি ঠিক আছো, আরাম পাচ্ছ?’ আমি এই জিনিস সত্যিই গুরুত্বপূর্ণ মনে করি. মানুষ এই জিনিসগুলির প্রতি সংবেদনশীল।” তিনি যে প্রশংসা পাচ্ছেন সে সম্পর্কে বলতে গিয়ে, তৃপ্তি ইন্ডিয়াটুডে ডট ইনকে বলেছেন, “যখন আমি সন্দীপ স্যারের সঙ্গে চরিত্রটির জন্য আলোচনা করেছি, তিনি আমাকে বলেছিলেন যে এটি একটি নেতিবাচক চরিত্র, কিন্তু আমি চাই না, আপনি এর নেতিবাচক দিকটি দেখান। আমি চাই যে লোকেরা জোয়ার চোখে এই ব্যক্তির প্রতি ভালবাসা দেখতে পাবে। আমি তাকে 100% দিয়েছি।” ‘Animal’ ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের