নতুন ছবির শুটিংয়ে কলকাতায় আসছেন সইফ ও হৃত্বিক

ছবির শুটিংয়ে কলকাতায় আসতে পারেন বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হৃত্বিকের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল ‘বিক্রম বেদা’ ছবির ফার্স্ট লুক। এবার জানা যাচ্ছে মার্চ মাসে নাকি তাঁর এই নতুন ছবির শুটিংয়ে কলকাতায় আসতে পারেন বলিউডের হার্টথ্রব অর্থাৎ হৃত্বিক রোশন।  তবে ভাবনা চিন্তা থাকলেও খানিক ধোঁয়াশা থাকছেই কারণ এক এবং একমাত্র করোনা। এই ছবিতে হৃত্বিকের ফার্স্ট লুক বেশ মনে ধরেছে তার ভক্তদের। যদিও কলকাতায় তাঁর এই ছবির শুটিং লোকেশন,  বা কলকাতা এলে তিনি কোন হোটেলে থাকবেন এই বিষয়গুলি এখনও জানা যায়নি। 

বলিউডের কাছে কলকাতা বরাবরই  পছন্দের শুটিং লোকেশন। ‘বিগ বি’ থেকে শুরু করে ইরফান খান, আমীর খান, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রমুখ এখানে এসে তাঁদের ছবির শুটিং করেছেন। কিন্তু করোনাআসার পর থেকে সেই ছবিটা উধাও। এর আগে রজনীকান্তের শুটিংয়ের জন্য কলকাতায় আসার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। এক্ষেত্রেও তাই ধোঁয়াশা থাকছেই। কারণ করোনা পরিস্থিতি কেমন থাকে তার উপর নির্ভর করছে হৃত্বিকের আসা। কিন্তু এলে একা নন তাঁর সঙ্গে আসবেন সইফ আলি খানও। 

সদ্য করোনামুক্ত হয়েছেন হৃত্বিক রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানও। করোনার জেরে বন্দিদশা কাটিয়ে উঠে ফের কাজে ফিরছেন হৃত্বিক। চারদিন আগেই নেগেটিভ রিপোর্ট এসে গিয়েছে তাঁর। স্ত্রী সুজান যদিও এখনও পুরোপুরি সুস্থ নন।  

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6