Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘৬ বছর আগে করা ভুল শুধরে নিলাম’, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক পার্নো

ছয়বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম ঠিকই, একটা ভাবনা নিয়ে সেখানে যোগ দিয়েছিলাম। কিন্তু সেটা এগোয়নি। তবে মানুষ তো ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ পায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার (২৬ ডিসেম্বর) তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়েছেন পার্নো মিত্র। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বরাহনগরের বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু সে সময় তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে বিপুল ভোলে হেরে যান তিনি। সেই ভুল আজ শুধরে নিলেন অভিনেত্রী। ২০২৬ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র। আর শাসনদলে যোগ দিয়েই অভিনেত্রী তাঁর বিজেপিতে যোগ দেওয়া ভুল ছিল বলে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ মেনে কাজ করবেন বলেও আশ্বাস দিলেন।

তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার পরেই পার্নো জানালেন, ‘আজকে আমার জন্যে একটি বড় দিন। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁর দলে যোগ দিয়ে আমি একটা নতুন পথ যাত্রা শুরু করলাম। এই পথে এগিয়ে যাব আমি দিদির সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ছয়বছর আগে বিজেপিতে যোগ দিয়েছিলাম ঠিকই, একটা ভাবনা নিয়ে সেখানে যোগ দিয়েছিলাম। কিন্তু সেটা এগোয়নি। তবে মানুষ তো ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ পায়। তাই এখন আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে একজন সদস্য হিসেবে যোগ দিয়ে নিজেকে ধন্য মনে করছি। ভুল শুধরে নেওয়ার সময় এসেছে। চন্দ্রিমা দি’কে ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্যে। সবাই আমার পাশে থাকবেন।’ এরপর জয়প্রকাশ মজুমদার জানান, বিজেপিতে অনেক দিন ধরেই নিষ্ক্রিয় ছিলেন পার্নো। তাই তাঁকে তৃণমূলে পেয়ে খুশি। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, ‘পার্নো মিত্র আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিলেন। তা শুনেই দলের সর্বোচ্চ নেত্রী তাঁকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।’

তবে পার্নোর তৃণমূলে যোগদানের পরেই মুখ খুলেছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানান, পার্নো অভিনয় জগতে আমার সহকর্মী ঠিকই। কিন্তু বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে হারার পর তাঁকে আর রাজনৈতিক ভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি। তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন, এই বক্তব্য সঠিক নয়।

পার্নোর অভিনয়জীবন শুরু হয়েছিল ২০০৭ সালে। ছোটপর্দায় রবি ওঝার ‘খেলা’ ধারাবাহিক দিয়ে টলিউডে পথচলা শুরু তাঁর। তবে বড়পর্দায় তাঁকে নিয়ে আসেন অঞ্জন দত্ত। তাঁর ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা হন তিনি। এরপর অভিনেত্রী ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’-এর মতো ছবি একাধিক ছবিতে অভিনয় করেছেন। তৃণমূলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উদ্‌যাপনে ‘নৌকাবিহার’ পার্টিতে যোগ দিয়েছিলেন পার্নো। সেখান থেকেই তার শাসকদলে যোগদানের গুঞ্জন শুরু হয়েছিল।

নবদ্বীপের সুনাম ধরে রাখতে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার পরামর্শ বিধায়কের

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

তামিলভূমে কনিষ্ঠ বিধায়ক, পাঁচ ভাষায় দক্ষ ভোটকুশলী এখন শাসনে

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা

কবে এবছরের ফলহারিণী পুজো? কোন নিয়ম মানলেই খুলবে কপাল?

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

‘বাংলার সংস্কৃতি তলানিতে ঠেকেছিল’, বিজেপি সরকারের কাছে কী অনুরোধ জিতের?

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

‘ইশ্বরের দূত নই, একজন সাধারণ মানুষ,’ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বললেন বিজয়

এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

বালুরঘাটে এলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রেখা পাত্র জিততেই ন্যাড়া হচ্ছেন বিজেপি কর্মীরা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?