“আমার অভিনয় একদম পছন্দ ছিল না, মারতে মারতে আমাকে অভিনেত্রী বানানো হয়েছিল”: রেখা

তাঁর বাবা-মায়ের জনপ্রিয়তার জন্যে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, “আমার বাবা, তেমন কিছুই বলেননি, কিন্তু আমার মা সত্যিই চেয়েছিলেন আমি চলচ্চিত্রে কাজ করি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের সর্বকালীন শ্রেষ্ঠ অভিনেত্রী রেখা (REKHA)। তাঁর অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবটাই চর্চিত। বলিউডের তৎকালীন সময়ের একজন সুদক্ষ অভিনেত্রী হলেন রেখা। এখনও অভিনয়ে তাঁকে বিট করা না মুমকিন। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম তৎকালীন সময়ে বি-টাউনের অন্যতম গসিপ ছিল। তাঁরা জুটি বেঁধে একাধিক সিনেমা উপহার দিয়েছিলেন।যদিও চর্চিত আছে যে, অমিতাভ নিজেই সম্পর্ক থেকে সরে এসেছেন। কিন্তু আজও তাঁদের নিয়ে গসিপের শেষ নেই। কথিত আছে যে, রেখা এখনও অমিতাভের নাম করেই সিঁদুর পরেন এবং অমিতাভের জন্মদিনেও প্রতিবছর কালো গোলাপ উপহার হিসেবে আসে। যাই হোক এইসব কথিত, এই বিষয়ে কোনো সত্যতা যাচাই করা হয়নি। তবে রেখা সর্বকালের সেরা চলচ্চিত্র তারকাদের মধ্যে একজন। কিন্তু আপনি কি জানেন যে তিনি কখনই অভিনেত্রী হতে চান নি। তাঁর মা তাঁকে অভিনয়ে যোগ দিতে বাধ্য করেছিলেন?

হ্যাঁ, ১৯৮৬ সালে বিবিসি-র একটি সাক্ষাৎকারে, রেখা জানিয়েছিলেন যে, তাঁর বাবা অভিনেতা জেমিনি গণেশানের থেকেও বেশি তাঁর মা অভিনেত্রী পুষ্পভল্লী, তাঁর চলচ্চিত্র শিল্পে যোগদানের জন্য বেশি আগ্রহী ছিলেন। কিন্তু রেখার একেবারেই কেরিয়ার হিসেবে অভিনয় পছন্দ ছিল না। তাই কেরিয়ারের প্রথম ছয়-সাত বছর, তিনি মন থেকে চলচ্চিত্রে অংশগ্রহণ করতে চান নি।

ওই সাক্ষাৎকারে রেখাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তাঁর বাবা-মায়ের জনপ্রিয়তার জন্যে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা? এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, “আমার বাবা, তেমন কিছুই বলেননি, কিন্তু আমার মা সত্যিই চেয়েছিলেন আমি চলচ্চিত্রে কাজ করি। প্রথম দিকে আমি একদম কাজ করতে মনোযোগী ছিলাম না। আমাকে শ্যুটিংয়ের জন্য টেনে নিয়ে যাওয়া হত। আমি ডাবল শিফট করতাম। মোটেই পছন্দ ছিল না আমার এই লাইফ। আমি কখনই অভিনেত্রী হতে চাইনি। আপনি বেশিরভাগ অভিনেতার কাছ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়া প্রসঙ্গে পজিটিভ উত্তর পাবেন। কিন্তু আমার কাছ থেকে সবসময় নেগেটিভ উত্তরই পাবেন। আমাকে আমার মা মারতে মারতে অভিনেত্রী বানিয়েছিলেন।”রেখা মাত্র তিন বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু করেন।শিশু শিল্পী হিসাবে তাঁর কেরিয়ার শুরু। মাত্র ১৩ বয়স থেকেই তিনি হিন্দি ছবিতে কাজ করা শুরু করেন। তিনি খুবসুরাত, খুং ভরি মাং, উমরাও জান এবং সিলসিলা সহ বিভিন্ন চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৪ সালের সুপার নানীতে।সেখানেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের