“জ্যাকলিনকে ভালোবেসে আমি সব উপহার দিয়েছিলাম, এটা কী আমার অপরাধ?”: সুকেশ

এমনকি জ্যাকলিন তাঁর কাছে ভালবাসা ছাড়া কিছুই চায়নি কখনো। তাঁকে তিনি যে উপহার দিয়েছেন সবটাই সুকেশের বৈধ আয় থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ম্যারাথন জিজ্ঞাসাবাদ, একের পর এক তদন্তের পর কিছুদিন আগেই অভিযোগ মুক্ত হয়েছেন নায়িকা। যদিও তাঁকে এখনো ক্লিনচিট দেওয়া হয় নি। তবে তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছিল অর্থাৎ সুকেশের কাছ থেকে দামী দামী উপহার নেওয়া, এবং সুকেশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক সব নিয়েই জ্যাকলিনের জীবনে রীতিমতো তাণ্ডব চলেছে। ইডির নজরে থাকা সর্বক্ষণ, শ্যুটিংয়ের জন্যেও অভিনেত্রীর আদালতের পরামর্শ নেওয়া সবটাই একেবারে অভিনেত্রীর জীবন বেশ ভালোমতই কব্জা করে নিয়েছিল।

তবে অভিযুক্ত সুকেশের দাবি, বহুমূল্য গাড়ি থেকে শুরু করে উপহার সবকিছুই আর্থিক লেনদেন জ্যাকলিনকে ভালোবেসে দিয়েছে তিনি। তাঁরা সম্পর্কে ছিলেন। সেখানে উপহার দেওয়া কি অস্বাভাবিক? এমনকি সুকেশ জানিয়েছেন, ২০০ কোটি টাকা তাঁকে নিতে বাধ্য করা হয়েছিল তাঁর প্রাক্তন র‍্যানব‍্যাক্সি মালিককে জেল থেকে ছাড়ানোর জন্য। আর জ্যাকলিন এতে দুর্ভাগ্যজনকভাবে জড়িয়ে পড়েছেন। এমনকি জ্যাকলিন তাঁর কাছে ভালবাসা ছাড়া কিছুই চায়নি কখনো। তাঁকে তিনি যে উপহার দিয়েছেন সবটাই সুকেশের বৈধ আয় থেকে। চিঠিতে সুকেশ আরও বক্তব্য, তাঁর একটি কয়লা খনির ব্যবসা রয়েছে ইন্দোনেশিয়ায়। রয়েছে একাধিক হোটেলের স্বত্ব এবং খবরের চ্যানেল।

তাঁর দাবি, তাঁকে অস্ত্র এবং সুরক্ষার চুক্তিতে ফাঁসানো হয়েছিল। তবে গতকাল অর্থাৎ শনিবার দিল্লির পটিয়ালা আদালতে জ্যাকলিনের নিয়মিত জামিনের আবেদন খারিজ করে দিতে চেয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এছাড়াও ইডি আরো দাবি করেছেন যে, তদন্ত চলাকালীন দেশ ছেড়ে পালাতেওয়া চেষ্টা করেছিলেন জ্যাকলিন। তবে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি থাকায় তা তিনি পারেননি। জ্যাকলিনের অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়িয়ে আগামী ১০ নভেম্বর করা হয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের