কমলেশ্বরের গ্রেফতারি নিয়ে চুপ দেব! তবে কী বন্ধুত্বে ফাটল?

তবে তাঁদের রাজনীতির রঙ আলাদা হলেও বন্ধুত্বে চিরন্তন। কিন্তু কমলেশ্বরের পুস্তককাণ্ডে ‘গ্রেফতারি’ কি সবটা বদলে দিল? এই প্রশ্নের জবাব নিজেই দিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: শারোদৎসবের মাঝেই মহাঅষ্টমীর দিনেই সিপিএমের বুক স্টলে হামলার প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন স্বনামধন্য পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। এর প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন টলিউডের একটি বড় অংশ, যেখানে ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়রাও। অথচ দেবের সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে শুধুই ‘কাছের মানুষ’-এর প্রচারমূলক পোস্ট। এদিকে দারুণ সম্পর্ক কমলেশ্বরের সঙ্গে দেবের। পরিচালক-অভিনেতা একসঙ্গে জুটি বেঁধে ‘চাঁদের পাহাড়’, ‘আমাজন অভিযান’ ‘ককপিট’, ‘পাসওয়ার্ড’-এর মতো একাধিক ছবি উপহার দিয়েছেন। তবে তাঁদের রাজনীতির রঙ আলাদা হলেও বন্ধুত্বে চিরন্তন। কিন্তু কমলেশ্বরের পুস্তককাণ্ডে ‘গ্রেফতারি’ কি সবটা বদলে দিল? এই প্রশ্নের জবাব নিজেই দিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

দশমীর সকালেই সোশ্যাল মিডিয়ায় পরিচালক নিজের জানিয়েছেন, ‘আমি ভালো আছি। তার চেয়েও বড়ো কথা শক্ত আছি। এবং বহাল তবিয়তে লড়াইতে আছি।’ সঙ্গে তাঁর সমর্থনে যারা ছিলেন তাঁদের ধন্যবাদ জানান পরিচালক। এবং দেব প্রসঙ্গে সাফাই দিয়ে তিনি লেখেন, ‘অনেকেই জানতে চেয়েছেন বা ক্ষোভ প্রকাশ করেছেন এই ভেবে যে অভিনেতা দেব কিছু বললেন না কেন? দেব এবং রুক্মিণী আমার খুবই বন্ধু। ওঁরাও ঘটনার অনতিবিলম্বে আমার কুশল জানতে চেয়ে একবার নয় একাধিকবার ফোন করেছিলেন।’ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পরিচালক জানিয়েছেন, ‘পুরো ঘটনাটা ও (দেব) শুনেছে। আমার পাশে থাকবে বলে আমাকে আশ্বস্ত করেছে।’

উল্লেখ্য, রাসবিহারীতে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আয়োজিত বইয়ের স্টল সপ্তমীর দিন ভেঙে দেওয়া হয়। আর এর বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে শাসকদল এবং পুলিশের দিকে। পরদিন সেই ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েই গ্রেফতার হন কমলেশ্বরসহ মোট আট জন।

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার