‘ইমরানের উপর হামলা সম্পূর্ণ নাটক, অভিনয়ে তিনি শাহরুখ-সলমনকে হার মানান’ : পিডিএম প্রধান’

৭০ বছর বয়সী ইমরান খানের আঘাত নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে ডন সংবাদপত্রকে জানিয়েছেন যে, "ইমরান খান অভিনয় দক্ষতায় বলিউড তারকা শাহরুখ খান এবং সালমান খানকে পেছনে ফেলে দিয়েছে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (IMRAN KHAN) একটি দুঃসাহসিক হামলার শিকার হয়েছেন। শুধু তিনি নয়, তাঁর সঙ্গে আরও দুজন পিটিআইয়ের সদস্য চরম আহত হয়েছেন। দুষ্কৃতীদের গুলির বর্ষণে স্বল্পের জন্যে বেঁচে যান ইমরান খান, তবে তাঁর দুই পায়ে তিন চারটি গুলি লেগেছে। ঘটনায় তাঁকে তৎক্ষণাৎ লাহোর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ইতিমধ্যেই তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন।

কিন্তু ইমরান খানের উপর এই ভয়ঙ্কর হামলা নাকি নিছকই নাটক, তিনি নাকি বলিউড সুপারস্টার সলমন খান (SALMAN KHAN) এবং শাহরুখ খানের (SHAHRUKH KHAN) থেকেও বেশি নাটুকে। অভিনয়ে নাকি তিনি বলিউড সুপারস্টারদেরও হার মানান। এতটাই অভিনয়ে তিনি দক্ষ। হ্যাঁ, সম্প্রতি ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান (Maulana Fazlur Rehman)।

বৃহস্পতিবার ডান পায়ে এ কে 47 বুলেট দ্বারা আঘাতপ্রাপ্ত হন ইমরান। তাঁর পায়ে সফল অস্ত্রোপচারের পর রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ইমরানকে। তিনি এখন লাহোরে একটি ব্যক্তিগত বাসভবনে বিশ্রামে রয়েছেন। কিন্তু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই), পিডিএম এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম-এর মালওয়ানা ফজলুর (JUIF)-এর ৭০ বছর বয়সী ইমরান খানের আঘাত নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে ডন সংবাদপত্রকে জানিয়েছেন যে, “ইমরান খান অভিনয় দক্ষতায় বলিউড তারকা শাহরুখ খান এবং সালমান খানকে পেছনে ফেলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “প্রথম দিকে আমি ওয়াজিরাবাদ পর্বের কথা শুনে ইমরান খানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটি সম্পূর্ণ একটি নাটক ছিল। কারণ ইমরানকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে নাকি তার বেশি গুলি করা হয়েছে। সবথেকে বড় কথা তাঁর আঘাতটি এক পায়ে নাকি উভয় পায়েই তা স্পষ্ট নয়। আরও চমকপ্রদ ঘটনা যে, খানকে দুর্ঘটনার পর কাছের কোনও হাসপাতালে (ওয়াজিরাবাদে) ভর্তি করার পরিবর্তে লাহোরে কেন নিয়ে যাওয়া হয়েছিল?”।

পিডিএম প্রধান আরও বলেন, “হয়তো খানের অন্ধ ভক্তরা তাঁর মিথ্যা কথা স্বীকার করেছে। আমরা যখন খানের উপর হামলার কথা শুনেছিলাম চরম নিন্দা করেছিলাম। কারণ আমরা বোমার টুকরো শুনেছি কিন্তু প্রথমবারের মতো বুলেটের টুকরো শুনলাম। এমনকী বুলেটের আঘাতের জন্য তাঁকে কেন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করা হল, এটি যথেষ্ট অবাককর বিষয়।” তবে এই বিষয়ে ইমরান খান কোনও কিছুই প্রতিক্রিয়া করেন নি। শওকত খানম হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ফয়সাল সুলতান বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার জন্য ইমরান খানকে আরো ফিট হওয়ার প্রয়োজন। যার জন্যে তাঁকে আরও কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান