‘ইসলাম ধর্মের জন্যে কাজ পাচ্ছি না’, জানেন কী, এআর রহমান জন্মসূত্রে হিন্দু ছিলেন?

কিন্তু জানেন কী, এআর রহমান জন্মসূত্রে মুসলিম ছিলেনই না। ২৩ বছর বয়সে তিনি মুসলিম ধর্মান্তরিত হন। তাঁর হিন্দু নাম ছিল, দিলীপ কুমার রাজাগোপালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বলিউডে ধর্মীয় বিভাজন রয়েছে, তাই গত ৮ বছর ধরে কাজ পাচ্ছি না, মুসলিম বলেই তেমন সুযোগ পাচ্ছি’, সাম্প্রতিক সাক্ষাৎকারে এমনই একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। তাঁর এই মন্তব্য নিয়ে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জাভেদ আখতার, কঙ্গনা রানাউত, শান-সহ বিনোদন মহলের অনেক ব্যক্তিত্ব তাঁর কিংবদন্তি সুরকারের নিন্দা করেছেন। পাশাপাশি ইমতিয়াজ আলি, পরেশ রাওয়াল-সহ অনেকেই এআর রহমানের সমর্থনে এসে বলিউডের অন্ধকার দিক তুলে ধরেছেন। কিন্তু জানেন কী, এআর রহমান জন্মসূত্রে মুসলিম ছিলেনই না। ২৩ বছর বয়সে তিনি মুসলিম ধর্মান্তরিত হন। তাঁর হিন্দু নাম ছিল, দিলীপ কুমার রাজাগোপালা। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম রাখা হয় এ আর রহমান তথা আল্লাহ রাখা রহমান।

ভারতীয় সঙ্গীত মহলের একজন প্রখ্যাত নাম। যিনি ধ্রুপদী, ইলেকট্রনিক এবং বিশ্ব সঙ্গীতের নিপুণ মিশ্রণের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন। সাম্প্রতিক সাক্ষাৎ কারে এআর রহমান বলেছিলেন, গত ৮ বছরে ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পাচ্ছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে। কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে। অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছেন বিজেপি সরকারের উপর। যাঁরা নিয়ে হিন্দুধর্ম নিয়ে সারাক্ষন চেল্লাচ্ছেন। তাঁরাই মুসলিমের কাজ পাওয়া নিয়ে বাধার চেষ্টা করছেন। বলিউডও বিজেপি ঘেঁষা। এ আর রহমান ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘১২৭ আওয়ার্স’-এর মতো ছবিতে কাজের জন্য দুটি আকাদেমি পুরস্কার জিতেছিলেন। তিনি বাবার মৃত্যুর পর, রহমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর আসল নাম ছিল দিলীপ কুমার রাজগোপাল। চার বছর বয়সে, তিনি পিয়ানো শিখে সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন।

রহমান তাঁর বাবা (আর.কে. শেখর) দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, যিনি একজন চলচ্চিত্র সুরকার ছিলেন। তবে বাবার মৃত্যুর পর তাঁর জীবন উল্টে যায়। জীবিকা নির্বাহের জন্য পড়াশোনার পাশাপাশি কাজ করা শুরু করেন। তবে কাজের চাপের কারণে তিনি প্রায়শই স্কুল যেতে পারতেন না।তবে বাবার মৃত্যুর পর, আর্থিক দুর্দশা তাঁকে এতটাই বিচলিত করেছিল যে, তিনি সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন। যে সময় তিনি কোনও আলো খুঁজে পাননি, তখনই একজন বিখ্যাত পীর, কাদরি সাহেবের সঙ্গে তাঁর দেখা হয়। যিনি কাদিরি তরিকার একজন শ্রদ্ধেয় ইসলামী আধ্যাত্মিক নেতা ছিলেন। তাঁর আধ্যাত্মিক শিক্ষা, মূল্যবোধ রহমানকে প্রভাবিত করেছিল। তখনই রহমান ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। মাত্র ২৩ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এরপরেই তিনি নিজের নাম ‘আল্লাহ রাখা রহমান’ রেখেছিলেন। বিশ্বব্যাপী মিডিয়া তাঁকে “মাদ্রাজের মোজার্ট” নামে ডাকে। রহমান মাত্র ২৩ বছর বয়সে রোজা (১৯৯২) দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, যা তাৎক্ষণিকভাবে তাকে ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে। তার প্রথম ছবি, রোজা, সেরা সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল, যা একজন নবাগত সুরকারের জন্য একটি বিরল অর্জন। তিনি হলিউড, বলিউড এবং আন্তর্জাতিক প্রকল্পের জন্য সঙ্গীত রচনা করেছেন।

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে