সানাইয়ের সুর আর অসমবয়সী প্রেমগাঁথাই ‘বিসমিল্লাহ’-এর উপজীব্য, প্রকাশ্যে ফার্স্ট লুক

সঙ্গীত পরিচালক তথা পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত রবিবার টুইটারে শেয়ার করলেন তাঁর আগামী ছবির ফার্স্ট লুক। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশ্যে এল ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘বিসমিল্লাহ’র ফার্স্ট লুক। উল্লেখ্য এর আগে ‘কেদারা’ ছবিতে তাঁর পরিচালনা বহুল প্রশংসা পেয়েছিল। নতুনভাবে এই ছবির মাধ্যমেই নির্দেশকের ভূমিকায় ধরা দিয়েছিলেন সঙ্গীত পরিচালক তথা নির্দেশক। ‘কেদারা’-এর সাফল্যের পর ছিল তাঁর ছবি ‘বিসমিল্লাহ’ ছবির অপেক্ষা। সেই অপেক্ষা বোধহয় রবিবার খানিক কমল। সঙ্গীত পরিচালক তথা পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত রবিবার টুইটারে শেয়ার করলেন তাঁর আগামী ছবির ফার্স্ট লুক। 

এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধি সেন। ‘পরিণীতা’, ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’-এর মত ছবিতে যেভাবে নিজেকে এক আলাদাভাবে সকলের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তা সত্যিই অতুলনীয়। ‘মেহুল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে যেন নিজেকে আলাদা ভাবে পরিচয় করিয়েছেন রাজ ঘরণী। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘ফাতিমা’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা ঋদ্ধি সেন।  নিজের থেকে আট বছরের ছোট অভিনেতার সঙ্গে এবার জুটি বাধতে চলেছেন ইউভান জননী। বর্তমান প্রজন্মের অভিনেতাদের ঋদ্ধি সেন একটি অতি পরিচিত নাম। ‘নগরকীর্তন’ ছবির মাধ্যমে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন সকলের কাছের ঋদ্ধি।  

ছবির নাম ‘বিসমিল্লাহ’ শুনেই বঝা যাচ্ছে যে এ  ছবির বিষয়বস্তু হতে চলেছে সানাই। এক মুসলিম বাদ্যকারের জীবনকেই তুলে ধরা হবে ছবিতে। সঙ্গে দর্শক দেখতে পাবেন অসম বয়সী প্রেমের উপাখ্যান। বয়সে বড় ফাতিমাকে ভালোবাসেন বিসমিল্লাহ কিন্তু ভাগ্য ও সমাজের পরিহাসে ভালোবাসাকে নিজের করে পায়নি বিসমিল্লাহ। ফাতিমার বিয়ে হয়ে যায় অন্যত্র। কিন্তু তাঁর প্রতি বিসমিল্লার ভালোবাসা থাকে একইরকম। তাতে কোনও পরিবর্তন আসে না। এই প্রথমবার ঋদ্ধি-শুভশ্রীর জুটিকে পর্দায় দেখতে পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য, অম্বরিশ ভট্টাচার্য, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দামিনী বসু, ঋতব্রত মুখোপাধ্যায়, লামা হালদার প্রমুখ। 

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার