দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আহত মিমি চক্রবর্তী, আঙুলে সেলাই নিয়ে হাসিমুখে পোস্ট, আরোগ্য কামনায় শুভশ্রী ও সায়ন্তিকারা

নিজস্ব প্রতিনিধি: নববর্ষের দিনই অঘটন ঘটে গিয়েছিল অভিনেত্রী-সংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে। একদিকে গরম, তার মধ্যে আমের মজা। তাই হয়তো কাঁচা আমের লোভ সামলাতে না পেরেই আম কাটতে গিয়েই আঙুল কেটে ফেলেছেন অভিনেত্রী। নববর্ষের দিনেই রক্তাক্ত অবস্থায় বরফের টুকরোর মধ্যে আঙুল দিয়ে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তবে সত্যিই কি, আম কাটতে গিয়ে তাঁর

আঙুলের এই হাল কিনা জানা যায়নি। তবে এখনও নায়িকা সুস্থ হননি। সদ্য নিজের স্বাস্থ্যের আপডেট জানাতে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে, তাঁর আঙুলে সেলাই করা। চোট পাওয়া হাতটিকে ঠিক ভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে রয়েছেন মিমি। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য আপাতত একাধিক ওষুধের সাহায্য নিতে হচ্ছে সাংসদ-অভিনেত্রী। ওষুধের সেই ছবিগুলিও এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়ক। হাতে এত ব্যথা নিয়েও হাসি খুশী রয়েছেন তিনি।

অতএব চোট পেলেও ভাল আছেন তিনি। আর্ম স্লিং পরে হাসি মুখে সেলফিও পোস্ট করেছেন মিমি। সঙ্গেই লিখেছেন, ‘কিছু দিন ঠিক যে ভাবে পরিকল্পনা করা হয়, সে ভাবে যায় না।’ আর অভিনেত্রীর এই অবস্থায় তাঁর সতীর্থ থেকে অনুরাগীরা, সবারই নায়িকার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ’-এর শ্যুট শেষ করেছেন মিমি। যেটি মুক্তি পাবে চলতি বছরের পুজোতে। 

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ