‘সকল ভারতীয় নারীদের অনুপ্রেরণা’, সানিয়ার বিদায়বেলায় বিষাদভরা অভিনন্দন বলিউডের

প্রিয় সানিয়া, তোমাকে ছোটবেলায় নিজাম ক্লাবে খেলতে দেখেছি, তুমি আমার অনুপ্রেরণা। মেয়েদের সব জায়গায় শক্তিশালী করার জন্য অভিনন্দন। ভালো করতে থাকো, উজ্জ্বল হতে থাকো।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেনিস তারকা সানিয়া মির্জার বিদায় বেলায় বিষাদের সুর গোটা বলিউড জুড়ে। আজ অর্থাৎ ২৭ জানুয়ারি সানিয়া মির্জা তাঁর দীর্ঘ কেরিয়ারকে বিদায় জানালেন। ভারতীয় টেনিস তারকার অবসরে সুন্দর বার্তা দিতে ভোলেননি, একাধিক বলিউড তারকারা। যে তালিকায় বাদ পড়েননি, দিয়া মির্জা থেকে অনিল কাপুর, রীতেশ দেশমুখ সকলেই।

শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে হেরে যাওয়ার পরেই সাক্ষাৎকারে কান্না জুড়ে দেন সানিয়া। অনেকের কাছেই তাঁর পেশা ভালবাসার সমতুল্য।  তাই তাকে ছেড়ে যাওয়া কষ্টকর। প্রত্যেক মানুষের জীবনেই, অবসর দুঃখের। এদিন অবসরকালীন বক্তৃতা দিতে গিয়ে সানিয়া কান্নার সুরে বলেন, “আমি যদি কাঁদি তবে এটি খুশির অশ্রু। আমি মাতোস-স্টেফানির কাছ থেকে মুহূর্তটি কেড়ে নিতে চাই না যাঁরা এটি প্রাপ্য। আমি এখনও আরও কয়েকটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল মেলবোর্নে ২০০৫ সালে। আমার তখন বয়স ছিল ১৮। আমি এখানে বারবার ফিরে আসার সুযোগ পেয়েছি, দুর্দান্ত ফাইনাল খেলার সৌভাগ্য পেয়েছি। আমার শেষ গ্র্যান্ড স্ল্যাম শেষ করার জন্য আমি এর চেয়ে ভাল রঙ্গের কথা ভাবতে পারিনি।”

এদিন দিয়া মির্জা হায়দ্রাবাদের নিজাম ক্লাবে ছোটবেলায় সানিয়াকে খেলা দেখার কথা স্মরণ করে লিখেছেন, “প্রিয় সানিয়া, তোমাকে ছোটবেলায় নিজাম ক্লাবে খেলতে দেখেছি, তুমি আমার অনুপ্রেরণা। মেয়েদের সব জায়গায় শক্তিশালী করার জন্য অভিনন্দন। ভালো করতে থাকো, উজ্জ্বল হতে থাকো।” রীতেশ দেশমুখ সানিয়ার শুক্রবারের পারফরম্যান্সের প্রশংসা করে তাঁকে ‘GOAT (সর্বকালের সেরা) বলেছেন। তিনি টুইটে লিখেছেন, “আপনার গৌরবময় কর্মজীবনের জন্য অনেক অভিনন্দন আমার প্রিয় বন্ধু। আপনি একটি প্রজন্মের অনুপ্রেরণা। একজন সুপার অ্যাচিভার, যা সারা বিশ্বজুড়ে প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে।” অনিল কাপুর টুইটে লিখেছেন, “অভিনন্দন, একটি আশ্চর্যজনক যাত্রার জন্য। যা ইতিহাসে একটি চিহ্ন হয়ে থেকে যাবে। তুমি লক্ষ লক্ষ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করেছো, ভারতকে এত গর্বিত করার জন্য আপনাকে ধন্যবাদ! আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য শুভকামনা জানাই।”

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু