শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের সংবাদমাধ্যমকে ‘গদি মিডিয়া’য় পরিণত করতে কোমর কষে ঝাঁপাল তারেক রহমানের সরকার। সংবাদমাধ্যম নিরপেক্ষ ভূমিকা পালন করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট তথা প্রধানমন্ত্রী তারেকের তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৪ অগস্ট) সাংবাদিক বৈঠক ডেকেই দেশের সংবাদমাধ্যমকে হুমকি দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংস্লিষ্ট সংবাদমাধ্যমকে বন্ধ করে দেওয়া হবে।’ স্বাধীন বাংলাদেশে এই প্রথম সাংবাদিক বৈঠক  ডেকে সংবাদমাধ্যমকে হুঁশিয়ারি দেওয়া হল। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এমন হুমকিতে বেজায় চটেছেন প্রবীণ সাংবাদিকরা। তাঁদের কথায়, ‘পাকিস্তানের এক এজেন্ট সাংবাদিকদের দায়িত্ব নিয়ে জ্ঞান দিচ্ছেন, এর চেয়ে লজ্জার আর কিছু নেই।’

আগামিকাল বুধবার (৫ অগস্ট) দেশত্যাগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দিল্লির ফরেন করসপন্ডেন্ট ক্লাবে সন্ধে ছয়টায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করবেন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি দেশে ফেরার ঘোষণার পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। আর ওই খবর ছড়িয়ে পড়তেই তারেক রহমান সরকারের রাতের ঘুম উড়েছে। গতকাল সোমবারই ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদিকে ডেকে ‘সতর্ক’ করে দিয়েছেন তারেকের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। দিল্লির সাংবাদিক সম্মেলন থেকে শেখ হাসিনা যাতে কোনও রাজনৈতিক বক্তব্য না রাখতে পারেন, তা নিশ্চিত করতে বলেছেন। তবে দিল্লি আদৌ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যে আপত্তি জানাবে কিনা তা নিয়ে সংশয রয়েছে। তাই এদিন সংবাদমাধ্যমকে সরাসরি হুমকির পথে হেঁটেছেন তারেকের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

এদিন সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, কেউ যেন এ ধরনের কাজ না করেন। কেউ যদি মনে করেন শেখ হাসিনার বক্তব্য প্রচার করা উচিত, তিনি আদালতে গিয়ে রায় চ্যালেঞ্জ করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আদালত সেরকম রায় দিচ্ছে, আদালতের নির্দেশনা মানা প্রত্যেক প্রতিষ্ঠান ও প্রত্যেক ব্যক্তির জন্য কর্তব্য। শেখ হাসিনা যে বক্তব্য দেবেন তা যদি প্রকাশ বা সম্প্রচার করা হয়, তাহলে তা আদালতের আদেশ অমান্য করার শামিল হবে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের