আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

‘মাথা ফেটে গিয়েছে’, মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে নোরা, মদ্যপ চালকের ধাক্কায় জখম নায়িকা

নিজস্ব প্রতিনিধি: গাড়ি দুর্ঘটনায় আহত বলিউডের ডান্সিং কুইন নোরা ফতেহি। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩ টে নাগাদ মুম্বইয়ে সানবার্ন ফেস্টিভ্যাল ২০২৫-এ যাওয়ার সময় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন নায়িকা। অনুষ্ঠানে তাঁর ডিজে ডেভিড গুয়েটার সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। যদিও দুর্ঘটনার পরেও তিনি পিছিয়ে যাননি। অনুষ্ঠানে পৌঁছে নেচেছেন। সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছেন। তবে এখন কেমন আছেন নোরা?

দুর্ঘটনার কয়েক ঘন্টা পরে অভিনেত্রী নিজেই স্বাস্থ্য আপডেট শেয়ার করেছেন, পাশাপাশি কীভাবে তাঁর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হল, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। ওই দুর্ঘটনায় সাঙ্ঘাতিক আঘাত পেয়েছেন অভিনেত্রী। একজন মাতাল চালকের গাড়ির সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়েছিল। নোরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে জানিয়েছেন, ‘ওই দিন একজন মাতাল ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তিনি আমার গাড়িতে ধাক্কা দেন। আর ধাক্কাটি বেশ তীব্র ছিল। আমার মাথা জানালায় লেগে যায়। তবে আমি বেঁচে আছি, ভাল আছি। তবে আমি ছোটখাটো আঘাত, ফোলাভাব ছাড়া আমি ঠিক আছি। এর জন্য আমি কৃতজ্ঞ। এর পরিণতি ভয়াবহ হতে পারত। কিন্তু আমার বক্তব্য, মদ্যপান করে কখনই গাড়ি চালানো উচিত নয়। আমি শুরু থেকেই মদ্যপান ঘৃণা করি। আমি সর্বদা অ্যালকোহলের ধারণার বিরুদ্ধে ছিলাম। কখনও এটি পান করিনি, মাদক বা গাঁজা গাই না। এবং যাঁরা খায় তাঁদেরকেও তিনি ঘৃণা করেন। এখানেই স্পষ্ট, মদ্যপান করে গাড়ি চালানো কতটা ক্ষতিকর। তবে এতকিছু পরেও আমি সবাইকে জানাতে চাই, আমি ঠিক আছি। গায়ে হাতে ব্যথা রয়েছে, কিন্তু, ঈশ্বরকে ধন্যবাদ যে সে আমায় বাঁচিয়ে দিয়েছে। তবে আমি মিথ্যা বলব না, এটি আমার কাছে খুব ভীতিকর, ভয়ঙ্কর, বেদনাদায়ক মুহূর্ত ছিল। এতে আমি মানসিকভাবে এখনও আতঙ্কিত।’

 

উল্লেখ্য, দুর্ঘটনা সত্ত্বেও, নোরা তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছিলেন, সানবার্ন ২০২৫ মঞ্চে ডেভিড গুয়েটার সঙ্গে পারফর্ম করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ