জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

এবার বড়সড় প্রতারণার শিকার হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা জাভেদ জাফরির স্ত্রী হাবিবা জাফরি। খোয়ালেন প্রায় ১৬.২৪ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষ থেকে তারকারা, নানারকমভাবে প্রতারণার খপ্পরে পড়ছেন সকলে। কেউ অনলাইনে জালিয়াতি আবার কেউ ‘ডিজিটাল গ্রেফতারি’র শিকার হচ্ছেন। খোয়াচ্ছেন কোটি-কোটি টাকা। আবার কেউ সম্পত্তি ক্রয়ে বিনিয়োগ করেও সর্বস্বান্ত হচ্ছেন। এবার বড়সড় প্রতারণার শিকার হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা জাভেদ জাফরির স্ত্রী হাবিবা জাফরি। খোয়ালেন প্রায় ১৬.২৪ কোটি টাকা। ঠিক কী হয়েছে তাঁর সঙ্গে? ইতিমধ্যেই এই ঘটনায় বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (BMC) নর্থ ওয়ার্ডের সহকারী কমিশনার মহেশ পাতিলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি অনেকদিন আগেই ঘটেছে। ইতিমধ্যেই এই অভিযোগে ব্যবসায়ী নিশিত প্যাটেলকে গ্রেফতার করেছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল। পাশাপাশি BMC-এর ওই কমিশনার-সহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবার একই অভিযোগে BMC কর্মকর্তা মহেশ পাতিলকে বরখাস্ত করা হল।

অভিযোগ অনুযায়ী, পাতিল এবং তাঁর সহযোগীরা উচ্চ মুনাফা ও মোটা অঙ্কের লাভের প্রতিশ্রুতি দিয়ে হাবিবা জাফরিকে মুম্বইয়ের বান্দ্রা এলাকার একটি বড় রিডেভেলপমেন্ট প্রজেক্টে বিনিয়োগ করতে প্রলুব্ধ করেছিলেন। ঘটনার সূত্রপাত হয় হাবিবার একটি সম্পত্তির কর সংক্রান্ত বিষয় নিয়ে। তখনই মহেশ পাতিল হাবিবা জাফরিকে বিনিয়োগের পরামর্শ দেন। এরপর তিনি ব্যবসায়ী নিশিত প্যাটেলের সঙ্গে হাবিবা জাফরির পরিচয় করিয়ে দেন। নিশিত নিজেকে বড় বড় বিল্ডারদের সঙ্গে যুক্ত বলে দাবি করেন। এরপর তিনি হাবিবাকে আশ্বস্ত করেন যে, এই প্রকল্পে বিনিয়োগ করলে মোটা অঙ্কের মুনাফা পাওয়া যাবে। সেই লোভেই প্রায় ১৬.২৪ কোটি টাকা বিনিয়োগ করেন হাবিবা।

তাঁর অভিযোগ, অভিযুক্তরা বান্দ্রার নিউ কমলকুঞ্জে বাণিজ্যিক প্রকল্পের নাম ব্যবহার করে তাঁকে বিনিয়োগের প্রস্তাব দেয়। বিশ্বাস অর্জনের জন্যে তাঁকে জাল সরকারি রেজিস্ট্রেশন নথিপত্র দেখায় অভিযুক্তরা। তাতেই প্রলুব্ধ হয়ে তিনি চেকের মাধ্যমে ১৬.২৪ কোটি টাকা প্রতারকদের ব্যাঙ্কে পাঠিয়ে দেয়। কিন্তু ​বিনিয়োগের পর প্রতিশ্রুত সম্পত্তি হস্তান্তর না পাওয়ায় হাবিবা বিষয়টি বুঝতে পারেন। এরপরেই তিনি খার থানায় এফআইআর দায়ের করেন। তবে মহেশ পাটিল এখন পলাতক। অভিযোগের গুরুত্ব এবং জড়িত অর্থের পরিমাণ বিবেচনা করে তদন্তটি এখন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে। বরখাস্ত হওয়া বিএমসি কর্মকর্তা এবং এই মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খুঁজে বের করার জন্য ক্রাইম ব্রাঞ্চের দলগুলো বর্তমানে একাধিক স্থানে অভিযান চালাচ্ছে।

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে