ফের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক তছরুপের মামলায় ফের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবারই তাঁকে সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা। এরফলে  সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার তছরুপ কাণ্ডে ফের চাপে পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী।

 আর্থিক তছরুপ মামলায়  ইডি সুকেশ এবং জ্যাকলিন ফার্নান্ডেজের  বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। সেই কারণে জ্যাকলিনকে একের পর এক তলব করে চলেছে  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয় ইডির ডাকে বেশ কয়েকবারই নায়িকাকে তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিতে হয়েছিল। তবে এদিন তিনি আদৌ ইডির দফতরে যাবেন কিনা সেটাই এখন মূল দেখার বিষয়।

 ঘটনার সূত্রপাত হয় ২০২১ সালে  একটি বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংহের স্ত্রী অদিতি সিংহের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে। এরপর সামনে আসে অভিনেত্রীর নাম।  ২০২২ সালে  ইডি দাবি করেছিল,  অভিনেত্রী ফার্নান্ডেজ সুকেশ চন্দ্রশেখরের অপরাধ সম্পর্কে অবগত হয়েও দামি উপহার, মূল্যবান গহনা গ্রহণ করতেন।  চার্জশিট অনুসারে, সুকেশও স্বীকার করেছেন যে জ্যাকলিনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে, তিনি তাঁকে দামি দামি উপহার দিতেন।  এই তথ্যের ভিত্তিতেই ২০২১ সাল থেকে  একাধিকবার ইডির প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। আর প্রতিবারই অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধ সম্পর্কে তাঁর কিছুই জানা ছিল না। 

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের