সুকেশ চন্দ্রশেখরের হুমকিমূলক চিঠি নিয়ে দিল্লি আদালতে জ্যাকলিন

চন্দ্রশেখর অসংখ্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া প্ল্যাটফর্মে বিরক্তিকর চিঠিগুলির অযাচিত প্রচারে জড়িত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর প্রায় শেষের পথে, কিন্তু এখনও ২০২১ সালের মামলা বয়ে নিয়ে চলেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে বছর কয়েক আগেই গ্রেফতার হয়েছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। সেই মামলা থেকেই পরে নাম উঠে আসে জ্যাকলিনের। অভিযোগ ওঠে, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রীর, যার জন্যে তিনি একাধিক দামি পুরস্কার নেন সুকেশের থেকে।কিন্তু মামলায় জড়িয়ে যাওয়ার পর অভিনেত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, সুকেশ যে ঠগ, সেটা তিনি জানতেন না। 

তাঁর সঙ্গে টিভা কোম্পানির মালিক হিসেবে সুকেশ যোগাযোগ করেছিলেন। কিন্তু সুকেশের বরাবরই দাবি তিনি জ্যাকলিনকে সত্যিই ভালবেসে ছিলেন। যাই হোক, মাস কয়েক আগে অভিনেত্রীর বিদেশে যাওয়ার ক্লিনচিট মিললেও এখনও তিনি আইনী জাঁতাকলে বন্দি। তবে এবার এই সমস্ত আইনী মকুদ্দমা থেকে বরাবরের জন্যে মুক্তি চাইলেন জ্যাকলিন। এই বিষয়ে তিনি দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন, যাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দেয়।

অভিনেত্রী বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে গিয়ে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এবং মান্ডোলি জেলের সুপারিন্টেন্ডেন্টের কাছে নির্দেশ চেয়েছেন, যাতে অবিলম্বে তাকে আর কোনও চিঠি, বার্তা না পাঠায়। সেখানেই অপরাধী সুকেশ চন্দ্রশেখর বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। জ্যাকুলিন তাঁর আবেদনে আরও অভিযোগ করেছেন যে, চন্দ্রশেখর অসংখ্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া প্ল্যাটফর্মে বিরক্তিকর চিঠিগুলির অযাচিত প্রচারে জড়িত। এই চিঠিগুলি, মিডিয়া আউটলেটগুলি দ্বারা প্রকাশিত, তার জন্য তিনি উদ্বেগজনক এবং যন্ত্রণাদায়ক পরিবেশের শিকার হয়েছিলেন। EOW উত্তরে জ্যাকলিন ফার্নান্দেজের আবেদনকে সমর্থন করে বলেছে যে, “অভিযুক্ত চন্দ্রশেখর অভিনেত্রীর বিষয়ে মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন মাধ্যমে চিঠি পাঠিয়ে তাঁকে হয়রান করতেন।” জ্যাকলিন তাঁর আবেদনে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার কোনও পূর্ববর্তী যোগাযোগ নেই বলে জানিয়েছেন। দাখিলগুলি লক্ষ্য করে, ট্রায়াল কোর্টের বিচারক আরও শুনানির জন্য ১৭ জানুয়ারী বিষয়টি তালিকাভুক্ত করেছেন।

সম্প্রতি জ্যাকলিন তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নেওয়ার জন্যে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এই মামলায় জ্যাকলিনের মতো নোরা ফাতেহি, নিকিতা তাম্বোলি, চাহাত খান্না এবং সোফিয়া সিংয়ের মতো অন্যান্য শিল্পীরাও জড়িত।প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে, শিবিন্দর সিংকে Religare Finvest Ltd-এ তহবিলের অপব্যবহার সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। তখন সুকেশ চন্দ্রশেখর কথিত একজন কেন্দ্রীয় সরকারের আধিকারিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে অদিতি সিংকে তার জামিন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে অর্থ প্রদানের জন্য রাজি করান। এরপরেই অদিতির অভিযোগের বিরুদ্ধে সুকেশকে গ্রেফতার করা হয়। জ্যাকলিন পিটিশনে দাবি করেছেন যে, অভিযুক্তদের একজন, পিঙ্কি ইরানি, সুকেশ চন্দ্রশেখরকে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন একজন ভক্ত হিসেবে। যিনি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার সঙ্গে যুক্ত ছিলেন, একটি প্রোডাকশন হাউসের মালিক ছিলেন এবং তাঁকে নিয়ে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। এরপর পিঙ্কি তাঁকে চন্দ্রশেখরের কাছ থেকে উপহার গ্রহণ করতে বাধ্য করেছিল

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের