চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবশেষে চন্দ্রশেখর মামলায় দিল্লি পুলিশের জেরার মুখে জ্যাকলিন

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই আইনি বিপাকে অভিযুক্ত হয়ে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সৌজন্যে কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী জ্যাকলিন (Jacqueline Fernandez) সুকেশের ঘনিষ্ঠ এবং তাঁর কাছ থেকে প্রচুর নামী-দামী উপহার নিয়েছে। সেই কারণে অভিনেত্রীর ঘাড়ে এখনও আইনী নিশ্বাস বর্তমান। নায়িকা এখনও ইডির দেওয়া ক্লিনচিট পায়নি। এমনকি আদালতের নির্দেশ না মেনে অভিনেত্রী বিদেশ ভ্রমণ এবং ছবির শ্যুটিংয়েও যেতে পারবেন না।

কিছুদিন আগেই অভিনেত্রীকে সমন জমা দিয়েছিলেন ইডির কাছে। যেহেতু এই মামলার এখনও তদন্ত চলছে, তাই অভিনেত্রীকে প্রায়শই হাজিরা দিতে হচ্ছে ইডির কাছে। জানা গিয়েছে, আজ জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লি পুলিশ। আসলে অভিনেত্রীকে দেওয়া সুকেশের উপহারগুলি আদৌ অপরাধের টাকা দিয়ে কেনা কিনা তা তদন্ত করা হবে। একটি গোপন সূত্র অনুযায়ী, এদিন অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে, চন্দ্রশেখরের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ কী ভাবে হয়েছিল? এবং কে তাঁদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, দিল্লি পুলিশের আধিকারিকরা চন্দ্রশেখরের সঙ্গে তাঁর কী সম্পর্ক, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করবেন, কেনই বা তাঁকে এত দামী উপহার দেওয়া হয়েছিল সেই কারণও জানিতে চাওয়া হবে বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই সুকেশ চন্দ্রশেখর মামলায় বলিউডের আরও এক অভিনেত্রী নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশকে যথাসাধ্য সাহায্য করেছিলেন নোরা। যদিও এই বিষয়ে জ্যাকলিন ইডির পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। ইডি কর্মকর্তাদের সঙ্গে আগের একটি কথোপকথনে জ্যাকলিন বলেছিলেন যে, সুকেশ চন্দ্রশেখরের অপরাধী কাজ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তবে জানা গিয়েছে, জ্যাকলিনের জন্য প্রস্তুত করা প্রশ্নগুলি নোরা ফাতেহিকে করা প্রশ্নগুলির থেকে আলাদা হবে।সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ