সুকেশের থেকে কী কী নিয়েছিলেন জ্যাকলিন, ইডিকে হিসেব দিলেন নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর থেকেই ঠকবাজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে। এই চর্চা থামার নাম নেই। ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় সুকেশ জেলে যাওয়ার পর থেকেই ইডি-র দপ্তরে রীতিমতন হাজিরা দিতে হয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। সুকেশ হাজতে যাওয়ার পর পরই জ্যাকলিনের সঙ্গে তাঁর একাধিক অন্তরঙ্গ ফোটো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়!

ইডি জ্যাকলিনকে একাধিক প্রশ্ন করেছিলেন, ‘হেলিকপ্টার আর প্রাইভেট জেটের মালিক কে?’ জ্যাকলিন বলেছিলেন, এগুলো সব সুকেশেরই। তবে কী কী উপহার পেয়েছিলেন তিনি ঠকবাজ ‘বন্ধু’র থেকে? জ্যাকলিন ইডি-র কাছে স্বীকার করেছেন, তিনি তিনটি ডিজাইনার ব্যাগ গুচি আর শ্যানেলের থেকে, গুচির দুটো পোশাক, লুই ভিত্যোঁ-র জুতো আর দুটো হিরের কানের দুলও পেয়েছিলেন।

যদিও প্রাইভেট জেট প্ল্যানের বিষয়ে এক বিশেষ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জ্যাকলিন ইডিকে জানিয়েছেন, সুকেশের কাকার শ্রাদ্ধের জন্য চেন্নাই আসতে বলেছিল তাঁকে। এমনকি তাঁর জন্যে একটা প্রাইভেট জেটও পাঠিয়েছিল সুকেশ, যাতে তিনি মুম্বই থেকে সহজেই চেন্নাই যেতে পারেন। তবে এয়ারপোর্টে নেমে তিনি সুকেশের লোকেদের সঙ্গে হায়াতে যান। এরপর দুপুরে একসঙ্গে লাঞ্চ করেন সুকেশ এবং জ্যাকলিন। এরপর একদিন সময় কাটিয়ে তাঁকে এয়ারপোর্টে ছেড়ে দিয়েছিলেন সুকেশ। প্রাইভেট জেটে করেই নায়িকা মুম্বই ফিরে এসেছিলেন।

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ