‘আরআরআর’-এর প্রশংসায় পঞ্চমুখ জেমস ক্যামেরন, খুশিতে আত্মহারা আলিয়া

আমাকে সামনাসামনি অভিনন্দন জানাবেন। আমাদের ছবির বিশ্লেষণ করতে প্রায় ১০ মিনিট আমাদের সঙ্গে কাটিয়েছেন তিনি। যা আমি এখনও বিশ্বাস করতে পারছি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিয়ার সোমবার সকলটাই যেন ভাল করে দিল কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন। আর সপ্তাহের প্রথমদিন ভাল মানেই গোটা সপ্তাহটাও একেবারে আনন্দেই কেটে যাবে। আসলে ‘RRR’-কে সেরার সেরা খেতাব যেন মুড়ে রেখেছে। হোক না অল্প সময়ের দৃশ্য, কিন্তু আপাতদৃষ্টিতে ‘RRR’-এর নায়িকা কিন্তু তিনিই ছিলেন, ছবিতে তেলেগু সুপারস্টার রামচরণের সঙ্গে জুটি বেঁধেছিলেন আলিয়া। সেই সুবাদে আলিয়াও এখন সপ্তম সাগরে ভাসছে। একের পর এক প্রভাবশালী পুরস্কার জিতছে ‘RRR’। গোল্ডেন গ্লোব, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড, লস অ্যাঞ্জেলেসের ফিল্ম অ্যাসোসিয়েশন পুরস্কার, সবটাই অস্কারে ‘RRR’-এর পথকে অনেকটাই প্রশস্ত করে দিয়েছে।

রবিবার দুটি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ‘RRR’। সেরা গানের পাশাপাশি সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবেও ‘RRR’-এর মুকুটে যোগ হল নয়া পালক। এদিন ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসএস রাজামৌলি তাঁর আরও একটি ভক্তকে খুঁজে পেলেন। ‘অ্যাভাটার’ পরিচালক জেমস ক্যামেরন। এই মুহূর্তে বিশ্বের শীর্ষতম পরিচালকের তালিকায় নাম লিখিয়েছেন রাজামৌলি। ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে রাজামৌলি জেমস ক্যামেরন এবং তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করেন ‘RRR’-এর পরিচালক। সেখানেই তাঁদের বেশ বাতালাপ করতে দেখা যায়।

রাজামৌলির পোস্ট থেকে জানা যায়, “জেমস ক্যামেরন দুবার দেখেছেন ‘RRR’। তাঁর এতটাই ছবিটা ভাল লেগেছে যে, তিনি ভেবেই নিয়েছিলেন ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে আমার সঙ্গে দেখা করবেন, এবং আমাকে সামনাসামনি অভিনন্দন জানাবেন। আমাদের ছবির বিশ্লেষণ করতে প্রায় ১০ মিনিট আমাদের সঙ্গে কাটিয়েছেন তিনি। যা আমি এখনও বিশ্বাস করতে পারছি না।” এই পোস্টগুলি ইতিমধ্যেই গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। এই সমস্ত খবরে প্রতিক্রিয়া জানিয়ে, ছবির প্রধান অভিনেত্রী আলিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘উফফফ কী সুন্দর সকাল’। এদিকে RRR-এর টুইটার হ্যান্ডেল থেকেও একজন আমেরিকান সাংবাদিক টুইটের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘James Cameron admires RRR… ভালোবাসি তোমাকে SIRRR @ জিমক্যামেরন… #RRRMovie। CCA-তে RRR সেরা বিদেশি ফিল্ম জিতেছে। আমি এস এস রাজামৌলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম। জিম ক্যামেরনও সিনেমাটির প্রশংসা করেছেন।’ ‘RRR’-এ অজয় ​​দেবগন এবং আলিয়া ভাটের বিশেষ ক্যামিও-সহ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর।

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের