‘শ্রীদেবীর নখের যোগ্যও হতে পারবেন না’, একই স্টাইলে পোশাক পরে বেলাগাম আক্রমণের মুখে জাহ্নবী কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারের গোড়া থেকেই লাগাতার শ্রীদেবীর(Sridevi) সঙ্গে তুলনা টানা হয়েছে কন্যা জাহ্নবী কাপুরের(Janhvi Kapoor)। যদিও সকল সমালোচনা সরিয়ে রেখে ইতিমধ্যেই বলিউডে(Bollywood) নিজের প্রতিষ্ঠিত জায়গা করে নিতে সক্ষম হয়েছেন তিনি। একাধিক হিট সিনেমা দর্শকদের উপহার দেওয়ার পরেও শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীর তুলনা চলে আজও। সম্প্রতি মায়ের মতো স্টাইলিং অনুসরণ করেই একটি ফটোশুট(Photoshoot) করান জাহ্নবী। কিন্তু প্রশংসার বদলে সমালোচনার ঝড় ধেয়ে এল শ্রীদেবী-কন্যার দিকে।

আরও পড়ুনঃ দিনে মাত্র ২০০ টাকার বিনিময়ে পাক গুপ্তচর সংস্থার কাছে ফাঁস উপকূল রক্ষীদের গোপন তথ্য, গুজরাত এটিএসের জালে যুবক

এদিন ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ গানের পোশাকের অনুকরণে প্রায় একই ধরণের পোশাকে ফটোশুট করতে দেখা গিয়েছে জাহ্নবীকে। জনপ্রিয় পাপারাজ্জি চ্যানেল থেকে ছবিগুলি পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা ছিল ‘কার্বন কপি অফ শ্রীদেবী’। মূলত এই ক্যাপশনের কারণেই বেজায় চটে গিয়েছেন নেটিজেনরা। পোস্টের কমেন্ট বক্সে কেউ কেউ লিখলেন, ‘শ্রীদেবীর নখের যোগ্যও হতে পারবে না’, আবার কেউ লিখেছেন, ‘ভালো অভিনেত্রী মানছি, তবে শ্রীদেবীর জায়গা কেউ নিতে পারবে না, এমনকি তাঁর মেয়েও না’, আবার আরেক নেটিজেন লেখেন, ‘ময়ূরের পালক লাগালেই কাক ময়ূর যাবে না কোনওদিন’।

আরও পড়ুনঃ ভয়াবহ ঘটনা, ঢাকায় হাসপাতালে খুনের চেষ্টা হাসিনার মন্ত্রী ও জনপ্রিয় অভিনেতাকে

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীদেবী বলিউড তথা ভারতবর্ষের প্রথম মহিলা সুপারস্টার। মৃত্যুর পরেও অনুরাগীদের হৃদয়ে তিনি জীবিত রয়ে গিয়েছেন। তাঁর সৌন্দর্য ও অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের। তাই তাঁর মতো একজন কিংবদন্তি অভিনেত্রীর সঙ্গে জাহ্নবীর তুলনা করায় চটে লাল হয়ে গিয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, শ্রীদেবীর কোনও তুলনা হয়না। তিনি এক এবং অদ্বিতীয়। অন্যদিকে বলিউডে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন জাহ্নবী। সুঅভিনেত্রী হয়ে ওঠাই তাঁর একমাত্র লক্ষ্য।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড