প্রতিমুহূর্তে মা-কে দেখার আকুতি, ইচ্ছাপূরণে নতুন পদ্ধতি জাহ্নবী কাপূরের

মাকে ছাড়া এক মুহূর্তও তাঁর কাটেনা। শুক্রবার ডিনারে গিয়েছিলেন জাহ্নবী। ফেরার সময় গাড়িতে ওঠার মুহূর্তে ক্যামেরাবন্দী হয় ফোনের ওয়ালপেপার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের অন্যতম অভিনেত্রী শ্রীদেবী। ২০১৮-য় তাঁর অকালমৃত্যুতে প্রায় হতচকিত হয়েছিলেন সকলেই। তাঁর গুণমুগ্ধরা তাঁর এহেন মৃত্যুতে রীতিমত চমকে গিয়েছিলেন। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন কন্যা জাহ্নবী ও খুশি। মায়ের মৃত্যুর সেই শোক আজও বয়ে বেড়াচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। প্রায় সকলেরই জানা যে সে ছিল এক্কেবারে মাম্মা’স গার্ল। ঘুম থেকে উঠে চোখ খুলে মাকেই প্রথমে দেখত জাহ্নবী। তাই মাকে ছাড়া জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সে ভাবতেই পারেনা। মাকে ছাড়া এক মুহূর্তও তাঁর কাটেনা। শুক্রবার বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন জাহ্নবী। সেখানে খাওয়াদাওয়া সেরে ফেরার সময় তাঁর গাড়িতে ওঠার মুহূর্তে ক্যামেরাবন্দী হয় জাহ্নবীর ফোনের ওয়ালপেপার। আর তাতেই পরিস্কার হয় যে মাকে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে জড়িয়ে রাখতে চান তিনি। 

 

সেই ওয়ালপেপারে দেখা যাচ্ছে খুদে জাহ্নবীকে মায়ের কোলে বসে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে। বাকি আর পাঁচটা মানুষের মতই প্রতি মুহূর্তে মায়ের না থাকা অনুভব করেন জাহ্নবী। তাঁর সবথেকে বড় আফশোস তাঁর প্রথম ছবি ধড়ক মুক্তির আগেই মৃত্যু হয় শ্রীদেবীর। মা শ্রীদেবী দেখে যেতে পারেননি মেয়ের প্রথম ছবি। যা অভিনয় জীবনে ভীষণভাবে দরকার ছিল জাহ্নবীর। মৃত্যুর আগে মায়ের সঙ্গে শেষ দেখাও হয়নি তাঁর। করণ জোহরের ছবির শুটিংয়ে তখন ব্যস্ত জাহ্নবী। পারিবারিক অনুষ্ঠানে ভাগ্নে মোহিত মারোয়ার-র বিয়েতে যোগদান করতে দুবাই উড়ে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই বিয়ের অনুষ্ঠানে মেতেছিলেন তিনি। কিন্তু আর ফেরা হয়নি। হোটেলের বাথরুমে বাথটাবে মেলে তাঁর মৃতদেহ। আর সেই স্মৃতিই বুকে করে নিয়ে বয়ে বেড়াচ্ছেন শ্রীদেবীর দুই কন্যা ও স্বামী। মায়ের অনুপস্থিতিতে মেয়েদের সমস্ত অপূর্ণতা মেটাচ্ছেন বনি কাপূর। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6