জয়া আহসানকে বড় দায়িত্ব দিল রাষ্ট্রপুঞ্জের সংস্থা, কী দায়িত্ব পালন করবেন অভিনেত্রী?

যাই হোক, শুধু টলিউড বা ঢালিউড নয়, বলিউডেও পসার বিস্তার করেছেন অভিনেত্রী। সেরে ফেলেছেন একটি ছবিও। এছাড়াও তাঁকে বলিউডের নানারকম ইভেন্টেও নিমন্ত্রণ পান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। ঢালিউডের পাশাপাশি টলিউডেও বেশ দাপট তাঁর। তার ছবি দেখার জন্যে রীতিমতো অপেক্ষায় থাকেন কলকাতার ভক্তরা। বছরের বেশিরভাগ সময়েই কাজের সূত্রে কলকাতাতেই থাকতে হয় অভিনেত্রীকে। বয়স প্রায় ৪৪ বছর, কিন্তু দেখতে লাগে তাঁকে বয়স কুড়ি। এতটাই ফিগার ধরে রেখেছেন অভিনেত্রী পাশাপাশি সৌন্দর্যের দিকেও তিনি তরুণী অভিনেত্রীদের গোল দিতে পারেন। ফ্যাশনেও তিনি আইকন। যাই হোক, শুধু টলিউড বা ঢালিউড নয়, বলিউডেও পসার বিস্তার করেছেন অভিনেত্রী। সেরে ফেলেছেন একটি ছবিও। এছাড়াও তাঁকে বলিউডের নানারকম ইভেন্টেও নিমন্ত্রণ পান। বলা চলে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। এছাড়াও সম্প্রতি তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত নিযুক্ত হয়েছেন।

এই নিয়ে তৃতীয়বার তিনি জাতিপুঞ্জের NDP-এর শুভেচ্ছাদূত হলেন। আর এর সঙ্গে ফের যুক্ত হয়ে তিনি ইউএনডিপির উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আরও ভাল কাজ করার প্রতিশ্রুতি নিয়েছেন। জয়া আহসান ২০২২ সালে ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছিলেন। দ্বিতীয় মেয়াদে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত শুভেচ্ছাদূত হিসেবে ছিলেন তিনি। এবার তৃতীয় মেয়াদে ২০২৫ সালের সেপ্টেম্বরে জয়া আহসানের চুক্তি নবায়ন করল ইউএনডিপি। জানা গেছে, আগামী দুই বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে থাকবেন জয়া। আর তৃতীয় মেয়াদে শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পেয়ে খুবই খুশি জয়া।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘ইউএনডিপি’র সঙ্গে আমার যাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের আর মাত্র পাঁচ বছর বাকি, তাই আমার কাছে এখন এর গুরুত্ব আগের চেয়েও বেশি। এটি আমাদের সকলের যৌথ দায়িত্ব। আমি এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’ অন্যদিকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানিয়েছেন, ‘জয়া আহসানকে আবারও শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা অভিনেত্রী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি।’ এদিকে জয়াকে শেষ দেখা গিয়েছিল, কলকাতার ‘ডিয়ার মা’ সিনেমায়। এ ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, চন্দন রায় সান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের