ফের চমক,বৃদ্ধ রবি ঠাকুরের ভূমিকায় এবার যিশু

যীশু সেনগুপ্ত এবার বৃদ্ধ বিশ্বকবির বেশে। বড় পর্দায় এবার রবি ঠাকুরের বৃদ্ধ বেলার চরিত্রে যিশুকে অভিনয় করতে দেখবেন দর্শক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার বৃদ্ধ বিশ্বকবির বেশে দেখা যাবে যীশু সেনগুপ্তকে।  বড় পর্দায় এবার রবি ঠাকুরের বৃদ্ধ বেলার চরিত্রে যিশুকে অভিনয় করতে দেখবেন দর্শক। পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে নতুন বছরে নতুন ভাবে জুটি বাঁধবেন যিশু। এর আগে রবি ঠাকুরকে নিয়ে যে কটি বাংলা ছবি হয়েছে তাতে মূলত তাঁর যৌবনকাল দেখেছেন সকলে। যদিও গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে রবি ঠাকুরের বৃদ্ধ বেলা খানিকটা ধরা পড়লেও সেভাবে আর কোনও ছবিতে দেখা যায়নি। এবার বৃদ্ধ বিশ্বকবিকে আরও জানার সুযোগ হবে দেবালয় ভট্টাচার্যের হাত ধরে। 

আগামী বছরের জানুয়ারি থেকেই শুরু হবে ছবির শুটিং। এই মুহূর্তে যিশু কলকাতা মুম্বইয়ের নিত্যযাত্রী। হাতে তাঁর প্রচুর কাজ। তাই এখুনি ছবির কাজ শুরু করা সম্ভব নয়। আপাতত চিত্রনাট্য নিয়ে ব্যাস্ত পরিচালক। প্রসঙ্গত, এই বছরেই পরিচালক দেবালয় তাঁর হিন্দি ওয়েব সিরিজে পরিচালনা করেছেন যিশুকে।  আমাজন প্রাইমের নতুন সিরিজ ‘ দ্য গার্ল’ এর হাত ধরেই হিন্দি ওয়েব দুনিয়ায় পা রেখেছেন দেবালয় ভট্টাচার্য। 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?