যুদ্ধের আবহে ‘তেহরান’ লেখা টি-শার্ট পরে ঘুরছেন জন, তবে কী নীরবে ইরানকে সমর্থন? প্রশ্ন নেটপাড়ার

বিশ্বজুড়ে এমন পরিস্থিতির মধ্যে এবার 'তেহরান' লেখা টি শার্ট গায়ে জড়িয়ে ইরানকে সমর্থন করতে এগিয়ে এলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই- সহ প্রায় ১২০০ জন ইরানি মারা গিয়েছেন। এরপর থেকেই রুদ্রমূর্তি ধারণ করেছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকা ও ইজরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। আর এই যুদ্ধের আঁচ পড়েছে ভারত বর্ষেও। কেননা যুদ্ধের কারণে হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরান। সেই প্রভাব পড়ছে ভারতবাসীদের হেঁশেলে। রান্না-বানিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। গ্যাস সিলিন্ডার যোগান দিতে রীতিমতো হিশসিম খাচ্ছে তেল সংস্থাগুলি। বিশ্বজুড়ে এমন পরিস্থিতির মধ্যে এবার ‘তেহরান’ লেখা টি শার্ট গায়ে জড়িয়ে ইরানকে সমর্থন করতে এগিয়ে এলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

গতকাল অভিনেতার একটি ভাইরাল ভিডিও নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সোমবার (১৬ মার্চ) মুম্বই বিমানবন্দরে জনকে ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। তবে তিনি ক্যামেরা এড়িয়ে যাননি। উল্টে পোজ দেন এবং বুড়ো আঙুল তুলে সিগনেচার পোজটিও দেন। বরাবরের মতোই অভিনেতাকে সুদর্শন দেখাচ্ছিল। কিন্তু অভিনেতার গায়ের টি-শার্টটি সকলের নজর কেড়েছে। কারণ ‘পাঠান’ অভিনেতার টি-শার্টে ‘তেহরান’ লেখা ছিল। তাতেই জল্পনা উঠেছে, অভিনেতা ইজরায়েল-আমেরিকার সঙ্গে যুদ্ধের মধ্যে তেহরানকে সমর্থন করলেন নাকি! তবে কি ইরানকে যুদ্ধ মুক্ত করার বার্তা দিতেই এমন টিশার্ট গায়ে জড়ালেন অভিনেতা? তবে জানিয়ে রাখি, অভিনেতা যুদ্ধের বিষয়ে কোনও বার্তা দেননি। জনের একটি চলচ্চিত্রের নাম ‘তেহরান’, সেই কারণেই তিনি নিজের ছবির নামের টিশার্ট গায়ে জড়িয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওটি ভাইরাল হতেই একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘তেহরানের নীরব প্রতিবাদ।’ আর একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘আরে ভাই, বিভ্রান্ত হবেন না, জন আব্রাহাম স্যারের সিনেমা তো ‘তেহরান’ ছিল।’ আরও একজন নেটিজেন মন্তব্য করেছেন, “ইরানকে সমর্থন করছেন।” তবে জন সবসময় বিতর্ক থেকে দূরে থাকেন। কোনও রাজনৈতিক বিষয়েও নিজের মতামত প্রকাশ করেন না। তাই অভিনেতা টি-শার্টটি ইরানকে সমর্থন করতে পরেছেন, নাকি তাঁর সিনেমার প্রচারের জন্য পরেছেন, তা জানা যায়নি। তেহরান হল ইরানের রাজধানী। অরুণ গোপালন পরিচালিত জনের সিনেমা ‘তেহরান’ গত বছর ওটিটি-তে মুক্তি পেয়েছিল। এটি প্রথমে জি৫-এ প্রিমিয়ার হয়েছিল এবং পরে নেটফ্লিক্সে ডিজিটালভাবে মুক্তি পেয়েছিল।জনকে এরপর দেখা যাবে রাকেশ মারিয়ার বায়োপিকে, যেটি পরিচালনা করেছেন রোহিত শেট্টি। সিনেমাটিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। যদিও সিনেমাটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে এটি এই বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, জন এখন ‘ফোর্স ৩’-এর শুটিং শুরু করেছেন। এই ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করছেন হর্ষবর্ধন রানে এবং তানিয়া মানিকতলা, এবং শোনা যাচ্ছে যে এটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

পিছনের দিকে বন্ধ ছিল একটি দরজা, তারাপীঠ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক

ভরা বর্ষায় হুগলি নদীতে মরে ভাসছে ঝাঁক ঝাঁক ইলিশ

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা