প্রয়াত প্রবীণ চলচ্চিত্র প্রযোজক কেসি শর্মা

কেসি শর্মা সুপারস্টার ধর্মেন্দ্র, অক্ষয় কুমারসহ একাধিক সুপারস্টারদের অভিনীত চলচ্চিত্রগুলি প্রযোজনা করেছিলেন। সুতরাং বলিউডের একজন স্বনামধন্য পরিচালকের মধ্যে একজন প্রবীণ চলচ্চিত্র প্রযোজক কেসি শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত হলেন প্রবীণ চলচ্চিত্র প্রযোজক কেসি শর্মা ওরফে কৃষ্ণচন্দ্র শর্মা। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রবীণ চলচ্চিত্র প্রযোজক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। এদিন প্রযোজকের পুত্রবধূ সুমন শর্মা একটি বেসরকারি সংবাদমাধ্যমেকে তাঁর শ্বশুরের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি আরও প্রকাশ করেছেন যে, প্রবীণ প্রযোজক কয়েক বছর ধরেই ‘ডিমেনশিয়াতে ভুগছিলেন’। কেসি শর্মা, যিনি চলচ্চিত্র আদতে নির্মাতা অনিল শর্মার বাবাও। কেসি শর্মা সুপারস্টার ধর্মেন্দ্র, অক্ষয় কুমারসহ একাধিক সুপারস্টারদের অভিনীত চলচ্চিত্রগুলি প্রযোজনা করেছিলেন। সুতরাং বলিউডের একজন স্বনামধন্য পরিচালকের মধ্যে একজন প্রবীণ চলচ্চিত্র প্রযোজক কেসি শর্মা।

তাঁর মৃত্যুর বিষয়ে কেসি শর্মার পুত্রবধূ আরও জানিয়েছেন, “গতকাল অর্থাৎ শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা গিয়েছেন। তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়াও তিনি কয়েক বছর ধরেই ডিমেনশিয়াতে ভুগছিলেন। তাঁর শেষকৃত্য আজ মুম্বাইয়ের সান্তাক্রুজে।” অনিল শর্মাও তাঁর বাবার মৃত্যু প্রসঙ্গে বলেছেন, “গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রিয় পিতা শ্রী কৃষ্ণচন্দ্র শর্মাজি গত ১৯শে আগস্ট মারা গিয়েছেন। জন্মাষ্টমীর দিনই আমাদের বাবা আমাদের ছেড়ে পরলোকগমনে যাত্রা করলেন। ভগবান কৃষ্ণের একজন প্রবল ভক্ত ছিলেন আমাদের বাবা। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, দয়া করে তাঁর আত্মার শান্তি কামনা করবেন। আমার বাবা সর্বদা তাঁর বিগ-বাজেট, তাহলকা, জাওয়াব এবং পুলিশওয়ালা গুন্ডা সহ মাল্টিস্টারের সমন্বিত হিট ছবিগুলির মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন৷ একজন প্রযোজক হিসাবে তাঁর শেষ ছবি ছিল জিনিয়াস (২০১৮)।যেটিতে তাঁর নাতি উৎকর্ষ শর্মা ছিলেন৷” কর্মজীবন সম্পর্কে, কেসি শর্মা ধর্মেন্দ্রের হুকুমত, তাহলকা, ইলান-ই-জং, জওয়াব, পুলিশওয়ালা গুন্ডা এবং অক্ষয় কুমার অভিনীত আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিয়াও-এর মতো একাধিক প্রকল্পগুলি প্রযোজনা করেছিলেন।

এদিকে, তাঁর ছেলে অনিল শর্মা একজন উল্লেখযোগ্য পরিচালক। যিনি ‘গদর: ইকে প্রেম কথা’ ছবিটি পরিচালনা করেছেন। যেখানে অভিনয় করেছেন, সানি দেওল এবং আমিশা প্যাটেল অমরীশ পুরি এবং লিলেট দুবে। তাঁর আসন্ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে আপনে 2, যেটিতে ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল, করণ দেওল এবং তাঁর নিজের ছেলে উৎকর্ষ শর্মাও অভিনয় করবেন।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু