‘আমাকে ছেড়ে দাও’, মুম্বই পাপারাজ্জিদের তাড়া খেয়ে কী করলেন অজয়-কাজলের ছেলে যুগ?

মুম্বই পাপারাৎজ্জিদের একটাই কাজ সেলিব্রিটি দেখলেই তাঁদের পিছু পিছু ধাওয়া করা। শুধু তারকা নয়, বাদ পড়েন না তাঁদের সন্তান এবং পরিবারের লোকজনরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পাপারাৎজ্জিদের একটাই কাজ সেলিব্রিটি দেখলেই তাঁদের পিছু পিছু ধাওয়া করা। শুধু তারকা নয়, বাদ পড়েন না তাঁদের সন্তান এবং পরিবারের লোকজনরা। তারকাদের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছেড়ে দেওয়াই তাদের অন্যতম লক্ষ্য। কিন্তু এতে খুশির চেয়ে বেশি বিরক্তই হন তারকারা এবং তাদের সন্তানরাও। হ্যাঁ, শনিবার (২৭ সেপ্টেম্বর) মুম্বইয়ে বিরল জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন বলিউডের পাওয়ার কাপল অজয় দেবগন ও কাজলের ছেলে যুগ। কিন্তু সেই ভ্রমণ মুহূর্তেই তাঁর কাছে অস্বস্তির কারণ হয়ে ওঠে। কেননা তাঁকে দেখা মাত্রই ঘিরে ধরে মুম্বই পাপারিজ্জিরা।

তিনি ফটোগ্রাফারদের বারবার তাঁর ছবি তোলা এবং ভিডিও রেকর্ড না করা থেকে অনুরোধ জানালেও কেউ শোনেন নি। এখন ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে নেটিজেনরা কিশোরের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এবং তাদের আচরণের জন্য পাপারিজ্জিদের সমালোচনা করেছেন। এখন ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, যুগ মুম্বইয়ের একটি ডেন্টাল ক্লিনিক থেকে বেরিয়ে আসছে। প্রাথমিকভাবে, তিনি ক্যামেরা উপেক্ষা করার চেষ্টা করেছিলেন, আলোকচিত্রীদের সঙ্গে আলাপচারিতা না করে শান্তভাবে হেঁটে যাচ্ছিলেন। এরপর একজন নিরাপত্তারক্ষীকে ছাতা দিয়ে তাকে রক্ষা করতে দেখা যায়, কিন্তু পাপরাজ্জিরা ছাতার নিচ থেকে ক্রমাগত ছবি তোলার চেষ্টা করেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

পালানোর কোনও উপায় নেই বুঝতে পেরে, অবশেষে ১৫ বছর বয়সী যুগ বিনয়ের সঙ্গে পাপারাজ্জিদেদ অনুরোধ করে বলেন, “ভাইয়া, দয়া করে এখন ছেড়ে দাও।” ভিডিওটি ভাইরাল হতেই একজন ব্যবহার কারী মন্তব্য করেছেন যে, “আপনি তাকে কেন বিরক্ত করছেন? তিনি কোনও সেলিব্রিটি বা ক্রীড়াবিদ নন। তাকে তার জীবন গোপনীয়তার সঙ্গে কাটাতে দিন।” আরেকজন লিখেছেন, “সে কোনও সেলিব্রিটি নয়, আর এই মিডিয়া তার মুখের উপর ক্যামেরা লাগিয়ে দেওয়া খুবই খারাপ। ভিউয়ের জন্য, তোমরা সবাই ছবি আপলোড করেছ যাতে মানুষ এই ছেলেটির উপর খারাপ মন্তব্য করতে পারে। বলতে পারে যে, আমি এই সেলিব্রিটিদের ভক্ত নই, কিন্তু মিডিয়ার তাদের বাচ্চাদের সঙ্গে এমন করা উচিত নয়। সে কেবল একটি বাচ্চা, তাকে তার জীবন উপভোগ করতে দিন।” অজয় এবং কাজলের বিয়ের বয়স দুই দশক পার হয়ে গিয়েছে। তাদের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেলেও ছেলেকে দেখা যায়না।

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

৪ অক্টোবরে ‘মহালক্ষ্মী রাজযোগ’, কপাল খুলছে ৪ রাশির জাতকদের

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস