আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্কার কমিটির সদস্যপদের আমন্ত্রণ পেলেন কাজল ও রিমা কাগতি

নিজস্ব প্রতিনিধিঃ আকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের তরফে অস্কার কমিটি গঠনের জন্য সদস্যপদে যোগদানের জন্য ৩৯৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ভারতীয় চলচিত্র জগতের বহু গুণীজনের। এদিন এই তালিকায় নাম সদস্যপদের জন্য আমন্ত্রণ পেলেন কাজল, রিমা কাগতিসহ ভারতের বহু জনপ্রিয় ব্যাক্তিত্ব রয়েছেন। আমন্ত্রিতদের ৪৪ শতাংশ মহিলা। যেখানে ৩৭ শতাংশ গোষ্ঠী নিম্ন প্রতিনিধিত্বশীল সম্প্রদায়ের অন্তর্গত। ২৮ জুন মঙ্গলবার রাতে অ্যাকাডেমি কর্তৃক নতুন সদস্যদের তালিকা ঘোষণা করা হয়।

বলিউড অভিনেত্রী কাজল, দক্ষিণ ভারতীয় অভিনেতা-প্রযোজক সূর্য এবং পরিচালক-চিত্রনাট্যকার রিমা কাগতি অস্কার কমিটিতে যোগদানের জন্য আমন্ত্রিত ৩৯৭ শিল্পী ও এগজিকিউটিভদের মধ্যে রয়েছেন। এছাড়াও রয়েছেন সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাস সহ আরও অনেক ভারতীয় শিল্পী। আমন্ত্রণ জানানো হয়েছে। আদিত্য সুদ এবং জনসংযোগকারী সোহিনী সেনগুপ্ত।

তালিকায় সেইসব শিল্পী এবং এগজিকিউটিভদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা চলচ্চিত্র জগতে নিজেদের অবদান রেখে গিয়েছেন। শুধু তাই নয় সদস্যপদ নির্বাচন শিল্পীর যোগ্যতার উপর ভিত্তি করে, প্রতিনিধিত্ব, অন্তর্ভুক্তিকরণ হয়েছে। ইতিমধ্যেই  শাহরুখ খান, আমির খান, সালমান খান, এ আর রহমান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, আলী ফজল, অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া এবং একতা কাপুরের মত ভারতীয় তারকারা এই অ্যাকাডেমির অংশ। 

Published by:

Share Link:

More Releted News:

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

‘ওঁরা তো চোখ দিয়ে ধর্ষণ করে’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক রূপাঞ্জনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ