মানহানির মামলায় ধাক্কা খেলেন কঙ্গনা

বারবার আদালতের হাজিরা এড়িয়ে গিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন জাভেদ আখতারের আইনজীবী। মুম্বইতে থাকা সত্বেও কঙ্গনা আদালতে হাজিরা দিচ্ছেন না। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাম্প্রদায়িকতা নিয়ে জাভেদ আখতারের বিরুদ্ধে করা মন্তব্যের জেরে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বেফাঁস মন্তব্যের জেরে বিভিন্ন সমস্যা ও জটিলতার মুখে পড়েছেন কঙ্গনা। এবারেও তার ব্যাতিক্রম হল না। এই মামলায় বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন কঙ্গনা। তাঁর যুক্তি তিনি বলিউডের শীর্ষস্তরের  অভিনেত্রী তাই তাঁকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। তাই এই অবস্থায় তাঁর পক্ষে এভাবে আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয়। এই যুক্তিতেই বারবার আদালতের হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন জাভেদ আখতারের আইনজীবী। তিনি বলেন মুম্বইতে থাকা সত্বেও কঙ্গনা আদালতে হাজিরা দিচ্ছেন না। 

আদালতের তরফে জানানো হয় মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিযুক্তের হাজিরা দেওয়া অত্যন্ত দরকার। কিন্তু তা বারংবার এড়িয়ে গিয়েছেন কঙ্গনা। নানা যুক্তি খাটিয়ে তা এড়ানোর পাশাপাশি তাঁর আইনজীবীই সবটা সামলে নেবেন ও তিনি এই মামলা থেকে অব্যাহতি পেয়ে যাবেন বিনা হাজিরাতে এমনটাই ভেবেছিলেন কিন্তু এদিন আদালতের তরফে কঙ্গনাকে এই মর্মে জানানো হয় ”তিনি অভিনেত্রী হতেই পারেন। কিন্তু বাকিদের মতই তিনি একজন অভিযুক্ত। তাই নিয়ম তাঁর ক্ষেত্রেও একই থাকবে। শুধু তাই নয় আদালত এই পদ্ধতিতে কঙ্গনাকে অব্যাহতি দিলে তা অভিযোগকারী প্রবীণ শিল্পী জাভেদ আখতারের জন্য পক্ষপাতদুষ্ট বিষয়ে পরিণত হবে তাও বলা হয় আদালতের তরফে। সবশেষে বলা যায় এই মামলায় এক বড়সড় ধাক্কা খেলেন কঙ্গনা। 

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ