নাম না নিয়েই ‘গাঙ্গুবাঈ’ আলিয়ার প্রশংসা কঙ্গনার

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি' প্রশংসা কুড়াচ্ছে। সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে আলিয়ার অভিনয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের মাফিয়া গ্যাং কিংবা স্টারকিডদের পছন্দ নয় কঙ্গনার। সেই তালিকায় আলিয়া ভাট রয়েছেন, তাঁকেও কথায় কথায় বারবার আক্রমণ করেন কঙ্গনা রানাওত(Kangana ranaut)। যদিও আলিয়া(Alia bhatt) সেই বিষয়ে পাত্তা দিতে নারাজ কিন্তু কঙ্গনা(Kangana ranaut) জোর করেই আলিয়ার(Alia bhatt) নামে কুৎসা করে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করেন। কিন্তু শনিবার ঠিক উল্টো পথে হাঁটলেন বলিউডের কুইন। আলিয়ার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ নিয়ে নাম না করেই প্রশংসা করে বসলেন কঙ্গনা(Kangana ranaut)।

শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা(Kangana ranaut) লিখেছেন, ‘দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে থিয়েটার আবার নতুন উদ্যমে খুলছে জেনে ভালো লাগছে। বক্স অফিসেও রেকর্ড ব্রেকিং কালেকশন হচ্ছে। শুনছে হিন্দি চলচ্চিত্রও ছোট ছোট পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি নারী কেন্দ্রিক যে ছবি রিলিজ করেছে সুপারস্টার পরিচালক এবং অপরদিকে নামজাদা হিরো রয়েছেন, দুটিই পেক্ষাগৃহতে মুক্তি পেয়েছে। এগুলি ছোট পদক্ষেপ। কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভেন্টিলেশনে থাকা থিয়েটারগুলি এবার প্রাণ ফিরে পাবে।’ কঙ্গনা আরও লেখেন, ‘কখনও আসা করিনি একজন মুভি মাফিয়া এমন এক পরিস্থিতিতে এভাবে উঠে দাঁড়াবে সত্যের পক্ষে এবং ভালো কিছু করার চেষ্টা করবে। এমন ভালো কাজ করলে আমরাও প্রশংসাই করব। হোপিং ফর দ্য বেস্ট।’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মহেশ ভাট ও তাঁর কন্যা আলিয়াকে(Alia bhatt) নিয়মিত কটাক্ষ করতেন কঙ্গনা। এমনকি সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ নিয়েই আলিয়ার(Alia bhatt) দিকে তীব্র শ্লেষ ছুঁড়ে দেন বলিউডের কুইন। গত সপ্তাহে কঙ্গনা, আলিয়ার(Alia bhatt) বিরুদ্ধে লেখেন, ‘রমকম বিম্বো অভিনয় করতে পারে, এটা প্রমাণ করার জন্য পাপা উঠে পড়ে লেগেছে। এই ছবির সবচেয়ে বড় ড্রব্যাক এর ভুল কাস্টিং। এই লোকগুলো কখনও শুধরোবে না। এই সব মুভি মাফিয়ারা যতক্ষণ ক্ষমতায় আছে বলিউডের কিচ্ছু হওয়ার নেই।’ সেই অবস্থান থেকে ঘুরে কঙ্গনার আজকের বক্তব্য নিয়ে শোরগোল পড়েছে বলিপাড়ায়। সঞ্জয় লীলা বনশালি(Sanjay leela bansali) পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ প্রশংসা কুড়াচ্ছে। সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে আলিয়ার অভিনয়। বক্স অফিসেও ভালো আয় করছে এই ছবি।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার