ফের আত্মঘাতী আরও এক জনপ্রিয় অভিনেত্রী

আকালেই চলে গেলেন আরও এক অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের পর ফের আবারও আত্মহত্যার কথা সামনে এল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আকালেই চলে গেলেন আরও এক অভিনেত্রী। সুশান্ত সিং রাজপুতের পর ফের আবারও আত্মহত্যার কথা সামনে এল। মারা গেলেন কন্নড় টেলি অভিনেত্রী সৌজন্যা।

বৃহস্পতিবার সকালে সানওর্থ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হল তাঁর মৃতদেহ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও। সেখানে স্পষ্ট পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থী। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন তিনি ভক্তদের।

প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হচ্ছে মানসিক অবসাদের কারণেই এই মৃত্যু। খবর সামনে আসা মাত্র কুম্বালগুরু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান।

চিঠিতে লেখা রয়েছে, ‘আমি খুব দুঃখিত এই কাজ করার জন্য। বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে আগেই জানিয়েছিলাম, আমি এই পরিস্থিতি আর নিতে পারছি না। দুঃখিত মা, আমি বলেছিলাম আমি আসব আজ, কিন্তু আমি আসতে পারলাম না। আমি তোমাদের সকলকে খুব ভালোবাসি। তবে আমার মানসিক অবস্থা ভালো নয়। শারীরিক সমস্যা ভেতর ভেতর কুড়ে খাচ্ছে। তাই আমার মনে হল এটাই করা শ্রেয়। আমি এখনও ভাবছি যে এমনটা না করাই ভালো, কিন্তু তাও, তোমাদের সবাইকে সরি।’ মৃত্যুর তিন দিন আগে লেখা এই নোট। 

 

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক