আবারও ওয়েবে কৌশিক গঙ্গোপাধ্যায়, আবারও এক রহস্যময় চরিত্রে

প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে হঠাৎ করেই দেশজুড়ে নাম ডাক শুরু হয় প্র্যাঙ্ক স্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনের। নানা স্বীকৃতিও পেয়েছে তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে হঠাৎ করেই দেশজুড়ে নাম ডাক শুরু হয় প্র্যাঙ্ক স্টার গ্রুপ প্র্যাঙ্কেনস্টাইনের। নানা স্বীকৃতিও পেয়েছে তাঁরা। সিলভার ও গোল্ডেন প্লে বাটন পাওয়ার পর মুম্বইয়ের ইউটিউব ফ্যানফেস্টে সম্প্রতি আমন্ত্রণ পায় এই গ্রুপ। সেই আনন্দেই সেলিব্রেশনে মেতে ওঠে এই দল। কলকাতার উপকন্ঠে এক শতাধিক প্রাচিন এক রাজবাড়িতে সারা রাত থেকে সেলিব্রেট করবে বলে মনস্থির করেন তাঁরা। আর সেলিব্রেশনে চলতে থাকে মদ্যপান। উদযাপন চলাকালীন মদ শেষ হয়ে গেলে কোনও উপায় না দেখে অবশেষে মদ কিন্ততে বের হন দোলের দুই পুরুষ সদস্য রুবেন ও ভিকি। আর তাঁদের সেদিনের গন্তব্যে থেকে যায় দলের দুই মহিলা সদস্য শিরীন ও আরু। বেশ কিছু পড়ে নিজেদের গন্তব্যে ফিরে এসে রুবেন ও ভিকি দেখে তাঁদের দুই বান্ধবি ঘরের এক কোণে জবুথবু অবস্থায় অত্যন্ত ভীত হয়ে বসে রয়েছে আর ওই একই ঘরে তাঁদের অদূরে বসে রয়েছেন এক ছাপোষা প্রৌঢ়। যার হাতে নাইন এম এম পিস্তল। লোকটির আচরণে যেন মধু ঝরে পড়ে, কিন্তু তার এই বাড়িতে আগমণের কারণ শুনে চারটি ছেলেমেয়ের বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়।

প্রৌঢ় নিজেকে এই প্র্যাঙ্কস্টার গ্রুপের একজন একনিষ্ঠ ভক্ত বলে দাবি করে এবং তাদের সামনে একটি অদ্ভুৎ প্রস্তাব রাখে। প্রৌঢ়র প্ল্যান মাফিক একটি প্র্যাঙ্ক সেই রাতেই তাদের সংঘটিত করতে হবে। তবেই তাদের মুক্তি মিলবে প্রৌঢ়র হাত থেকে। নইলে অঘটন অবশ্যম্ভাবী। তারা বোঝে, এই প্রৌঢ় উন্মাদ। তার ওপর তার হাতে রয়েছে উদ্যত আগ্নেয়াস্ত্র। অগত্যা উপায়ান্তর না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে প্রৌঢ়র ইচ্ছাপূরণের উদ্দেশ্যে। আর এদিকে আরু জামিন হিসেবে রাজবাড়িতেই প্রৌঢ়র হাতে বন্দী থাকে।
কিন্তু বিধি বাম। প্রৌঢ়র নির্দেশে প্র্যাঙ্ক করতে গিয়ে ঘটে যায় এক নিষ্পাপ মানুষের মৃত্যু। প্রচন্ড আতঙ্কিত হয়ে প্রৌঢ়র কাছে ফেরৎ গিয়ে তাদের আরো বড় ধাক্কা লাগে, যখন তারা প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে করা অনিচ্ছাকৃত হত্যার ছবি দেখতে পায়। তারা বোঝে, তারা প্রৌঢ়র পাতা জালে ফেঁসে গিয়েছে। পালাবার রাস্তা নেই। প্রৌঢ় তাদের বলে, একটি সফল প্র্যাঙ্ক না করে তাদের মুক্তি নেই। যত বড় অঘটনই ঘটুক, প্র্যাঙ্ক তাদের করতেই হবে।

অগত্যা তারা বেরিয়ে পড়ে তাদের সেই রাতের দ্বিতীয় প্র্যাঙ্কের লক্ষ্যে। কিন্তু ভাগ্য এবারও বিরূপ। ঘটে যায় আরেকটি অনিচ্ছাকৃত মৃত্যু। যথারীতি এবারও তারা ফিরে গিয়ে প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে ঘটিয়ে আসা অঘটনের ছবি দেখে বিপর্যস্ত হয়ে পড়ে।পর পর দুটি মৃত্যু ঘটিয়ে ফেলার পর, এবার প্রৌঢ় তাদের এক ভয়ানক প্র্যাঙ্কের দিকে এগিয়ে দেয়, যা সরাসরি তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। তারা কি মুক্তি পাবে এই রহস্যময় উন্মাদ প্রৌঢ়র হাত থেকে? নাকি তাদের জন্য অদ্যই শেষ রজনী? ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের এই ওয়েব সিরিজের শুটিং শেষ। এবার রিলিজের অপেক্ষা। এপ্রিলেইে Milky Way Films প্রযোজিত, কৌশিক গঙ্গোপাধ্যায় অভিনীত এবং সাগ্নিক চট্টোপাধ্যায় (সমু) পরিচালিত ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইন’ আসছে। অবশেষে মুক্তি পেল সিরিজের টিজার লুক। 

কৌশিক গঙ্গোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন  দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুন্ডু, রেমো, ভাস্কর দত্ত, রোহিনী চ্যাটার্জী, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাসগুপ্ত, অয়ন্তিকা পাল।চিত্রনাট্য সহযোগী : শ্রেষ্ঠা চ্যাটার্জী, চিত্রগ্রহণে অরিন্দম ভট্টাচার্য শব্দ বিন্যাস এবং সঙ্গীত পরিচালনায় রয়েছেন রাজদীপ গাঙ্গুলী, প্রযোজনা নির্মাণে হিয়া মুখার্জী ও পোশাকে মেঘা চক্রবর্তী প্রমুখ। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট