বক্স অফিসে সাড়া নেই, মুক্তির দিনে ৮ কোটি আয় করল অক্ষয়ের ‘কেশরী ২’

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, করণ সিং ত্যাগী পরিচালিত এই ছবিটি প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলেছে। মোট ৭.৫০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির আগেই বক্সঅফিসে তেমন ঝড় তুলতে পারল না অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’। কয়েক বছর ধরেই ছবির সাফল্য পাচ্ছেন না অভিনেতা। একপ্রকার ফ্লপস্টারে পরিণত হয়েছেন অভিনেতা। কিন্তু এবার মনে হচ্ছে, ‘কেশরী চ্যাপ্টার ২’-এর মাধ্যমে অভিনেতা তাঁর কেরিয়ারের মূল স্রোতে ফিরবেন। যাই হোক, ১৯১৯ সালের নৃশংস জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘কেশরী চ্যাপ্টার ২’।

যেখানে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করছেন, আর মাধবন এবং অনন্যা পান্ডে। গতকাল ১৮ এপ্রিল, ছবিটি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যদিও মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিং ২ কোটি পৌঁছে ছিল। এবার জানার পালা, মুক্তির দিন কত টাকা আয় করল ‘কেশরী 2’। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, করণ সিং ত্যাগী পরিচালিত এই ছবিটি প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলেছে। মোট ৭.৫০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। সমালোচক এবং দর্শক উভয়ের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। ছবিতে ব্রিটিশদের বিরোধী আইনজীবী সি শঙ্করন নায়ারের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। অঞ্চল ভিত্তিক ছবিটি সকালের শোতে প্রায় ১২.৬৭% দর্শক সংখ্যা রেকর্ড করেছে।

তবে ছবির সন্ধ্যা ও রাতের শোয়ের উদ্বোধনী সংখ্যা বেশি ছিল। যথাক্রমে ১৯.৭৬% এবং ২৭.৮০% ছিল। বিশেষত চেন্নাই অঞ্চলে হিন্দি দর্শকের সংখ্যা সর্বোচ্চ ৫১.২৫%, বেঙ্গালুরুতে ৩০.৫০%, জাতীয় রাজধানী অঞ্চলে ২৫% এবং হায়দরাবাদে ২৪.৭৫% ছিল। চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন যে, সপ্তাহান্তে ছবিটির পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে। সানি দেওল এবং রণদীপ হুডার অভিনীত ‘জ্যাঠ’-এর থেকেও ‘কেশরী চ্যাপ্টার ২’- এর বক্স অফিসের সংখ্যা আকর্ষণীয় হবে।

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?