জানেন, অক্ষয়-টুইঙ্কেলের বিয়েতে আমির একটি বিশেষ অবদান রেখেছিলেন….

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের আগে অক্ষয় পত্নী টুইঙ্কেল খান্নার শেষ ছবি ছিল, আমিরের সঙ্গে ‘মেলা’। কথা ছিল, এই ছবি হিট হলে তবেই অক্ষয়কে বিয়ে করবেন টুইঙ্কেল। হ্যাঁ, রবিনা, শিল্পার পর শেষে রাজেশ-কন্যাকেই মন দিয়ে বসেছিলেন খিলাড়ী কুমার। আর টুইঙ্কেলও কম যাননা। তিনিও অক্ষয়কে শর্ত দেন তাঁর ছবি মেলা হিট হলে, তবেই বিয়ে করবেন তিনি। সুতরাং অক্ষয়-টুইঙ্কেলের বিয়ে তখন আমির খানের সঙ্গে তাঁর ছবি ‘মেলা’র সাফল্য বা ব্যর্থতার উপর টিকে ছিল। টুইঙ্কেল অক্ষয়কে বলেছিলেন যে, মেলা হিট হলে তবেই তিনি তাঁকে বিয়ে করবেন। আর প্রকৃতার্থে ‘মেলা’ ছবিটিও তখন সুপারহিট হয়েছিল। আর প্রতিশ্রুতি অনুযায়ী, অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কেল। ২০১৫ সালে একবার একটি সাক্ষাৎকারে আমির বলেছিলেন, টুইঙ্কেলের বিয়েতে তিনি একটি অবদান রাখতে পেরে খুশি।

তবে একবার টুইঙ্কেল তাঁর একটি মুভি লঞ্চের ইভেন্টে, করণের সঙ্গে কিছু কথোপকথন সেরেছিলেন। তখনই টুইঙ্কেল আমিরের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তিনি বলেন, ‘মেলা ছবির শ্যুটিংয়ের সময়ে আমি একবার অক্ষয়কে নিয়ে ভাবার কারণে কাজে মনোযোগ দিতে পারিনি, তখনই আমির আমায় চড় দিয়ে বসেছিল। কেন আমি আমার কাজে মনোযোগ দিচ্ছি না তাই!’

এরপর টুইঙ্কল হেসে বললেন, “না, সত্যিই তখন আমি অভিনয় করতে পারিনি। আমির তখন আমার গুণাবলীর প্রশংসা করেছিলেন এবং আমার তীক্ষ্ণ অপমান সহ্য করার ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছিলেন। তবে সেই সময়ে আমার খুব খারাপ লেগেছিল, আমি ‘পাথরের পিছনে কাঁদছিলাম বলে, সেখান থেকে আমির আমায় তুলে এনেছিলেন। আমির, কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তিনি হৃদয়বিদারক ছিলেন।” তবে, টুইঙ্কল আরও স্মরণ করে বলেন যে, আমির তাঁর লেখাকে সবসময় নিরুৎসাহিত করতেন। “যখন আমি লিখতে শুরু করি, আমি তাঁকে আমার কলমের লিঙ্ক পাঠাতাম। কিন্তু তা দেখে তিনি আমাকে বলতেন এটি আবর্জনা। যদিও এটা মজা ছিল। পরে আমির টুইঙ্কলের লেখার সম্পূর্ণ প্রশংসা করতেন।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ