আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবে চাঁদের হাট, ধনধান্য প্রেক্ষাগৃহে কারা কারা হাজির?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ধনধান্য অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছৌনাচে যোগ্য সঙ্গত করেন শান্তনু মাহেশ্বরী। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী জুন মালিয়া।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ, দেব, কোয়েল মল্লিক, শত্রুঘ্ন সিনহা, চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রনীল সেন , রূপঙ্কর বাগচি, অম্বরীশ ভট্টাচার্য সহ বহু তারকা। এসেছেন পরিচালক রমেশ সিপ্পি, প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের আগে মঞ্চে ওঠেন সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে সকলের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন করেন।

সারা দেশের মধ্যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এক বিশেষ জায়গা নিয়ে রয়েছে। ২০২৫ সালের চলচ্চিত্র উ ৎসবে ৩৯টি দেশের ২১৫টি ছবি দেখানো হবে।  যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। এছাড়া থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে সম্মানিত করা হয় শোলে সহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালক রমেশ সিপ্পিকে। মুখ্যমন্ত্রী উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মানিত করেন। হাতে তুলে দেন ফুলের তোড়া। দেবী দুর্গার মূর্তি সম্বলিত এক অপূর্ব ভাস্কর্য তুলে দেওয়া হয় তাঁর হাতে। মুখ্যমন্ত্রী সম্মানিত করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে পরিচালক সুজয় ঘোষকে সম্মানিত করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই বিশেষ দিনে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে ভূষিত করা হয় বঙ্গবিভূষণ সম্মানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে এই সম্মান প্রদান করেন। কিংবদন্তী সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মান দিয়ে উত্তরীয় ও স্মারক প্রদান করে সম্মানিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ তম চলচ্চিত্র উৎসবের মঞ্চ হয়ে রইল স্মরণীয়। নেপথ্যে অনবদ্য মন্তাজ, তারই মাঝে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্মানিত করেন আরও এক অভিনেত্রী তিলোত্তমা সোমকে। এছাড়া সম্মানিত করা হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষকে। সম্মাননা জানানো হয় বিধাসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক সহ দেশ বিদেশ থেকে আসা সকল জুড়ি মেম্বার ও অভিনেতা অভিনেত্রীদের। মঞ্চ থেকে বক্তব্য রাখেন গৌতম ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ সহ শিল্পীরা।

সব শেষে মঞ্চে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেছেন, “আমি প্রথমেই চলচ্চিত্র জগতের সকল বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই।  ২০২৫ সালের চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশের ২১৫টি ছবি দেখানো হবে, এটা ভেবেই আমি সম্মানিত। আমি সিপ্পিজিকে ধন্যবাদ জানাই। আরতিদি প্রচুর গেয়েছেন, কিন্তু আমরা কোনও দিন তাঁকে কিছুই দিতে পারিনি। তাই আমরা আজ তাঁকে বাংলার সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ তুলে দিতে পেরে কৃতজ্ঞ। আমরা আরতিদির সুস্থতা কামনা করি।”

মুখ্যমন্ত্রী জানান, চলচ্চিত্র উৎসবে দেখানো হবে উত্তর কুমার ও সুচিত্রা সেন অভিনীত স্বর্ণযুগের সিনেমা ‘সপ্তপদী’। বিদেশি জুড়িরা যদি কলকাতা ঘুরে দেখতে চান সেই ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  চলতি বছর ১০০ বছর পূরণ হল চলচ্চিত্র জ্জগতের অন্যতম মহীরূহ ঋত্বিক ঘটকের। তাই এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন  হল ঋত্বিক ঘটকের উপর আধারিত বইয়ের। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে তোলা হয়েছে বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই হল তারও উদ্বোধন।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের