কে সেরা? সারা জীবন দিদি লতার সঙ্গে ঠান্ডা লড়াই ছিল আশার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই কণ্ঠ, এক ইতিহাস! সুরের জগতে যাদের নাম মানেই এক অনন্ত যুগের গল্প। একজন আগেই থেমেছেন, আরেকজনও পাড়ি দিলেন চিরবিদায়ের পথে, কিন্তু তাদের গান আজও জীবন্ত… ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের স্বর্ণযুগের কথা উঠলেই প্রথমেই মনে পড়ে দুই কিংবদন্তি কণ্ঠশিল্পীর নাম-লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে। সময়ের স্রোতে বদলেছে শ্রোতা, বদলেছে গানের ধরণ, কিন্তু এই দুই বোনের সুরের জাদু কখনো ম্লান হয়নি। ২০২২ সালে লতা মঙ্গেশকরের প্রয়াণের পর, এবার ৯২ বছর বয়সে জীবনের ইতি টানলেন আশা ভোঁসলে। শেষ হলো এক স্বর্ণালি অধ্যায়।

মারাঠি নাট্যজগতের বিশিষ্ট শিল্পী দীননাথ মঙ্গেশকরের পরিবারে জন্ম নেওয়া এই দুই বোন ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠেন। বড় বোনের অনুপ্রেরণায় ১৯৪৩ সালে সঙ্গীত জীবনে পা রাখেন আশা। প্রথমে মারাঠি চলচ্চিত্রে গান, তারপর ১৯৪৮ সালে হিন্দি সিনেমায় প্লেব্যাক। সেখান থেকেই শুরু তাঁর দীর্ঘ যাত্রা।

আরও পড়ুন: ‘সঙ্গীত মহলের অপূরণীয় ক্ষতি’, আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ টলি-বলিউডের

তবে শুধু বড় বোনের ছায়ায় থাকা নয়, নিজের আলাদা পরিচয় গড়তে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন আশা। তিনি বুঝেছিলেন, একই ধাঁচে গান গাইলে নিজস্বতা হারিয়ে যাবে। তাই নিজেকে বদলে ফেলেন। পাশ্চাত্য সুর, গজল, কাওয়ালি, পপ, লোকসংগীত সবকিছু আয়ত্ত করে নিজের কণ্ঠকে করে তোলেন বহুমাত্রিক। সেই কারণেই একদিকে যেমন তিনি রাগভিত্তিক গানে দক্ষতা দেখিয়েছেন, অন্যদিকে ‘পিয়া তু অব তো আজা’ বা ‘দম মারো দম’-এর মতো চঞ্চল গানেও সমান সাবলীল ছিলেন। আট দশকেরও বেশি সময় ধরে ২০টির বেশি ভাষায় ১১ হাজারেরও বেশি গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন আশা ভোঁসলে। রাহুল দেব বর্মনের সঙ্গে তাঁর সুরের মেলবন্ধন ভারতীয় সঙ্গীতে নতুন মাত্রা যোগ করেছিল। ৯১ বছর বয়সেও তিনি ‘সাইয়াঁ বিনা’ গান প্রকাশ করেন এবং ২০২২ সাল পর্যন্ত প্লেব্যাক চালিয়ে যান।

দুই বোনের সম্পর্ক নিয়ে একাধিক গুজব, প্রতিযোগিতা আর তুলনার গল্প বহুদিন ধরেই শোনা গেছে। তবে সেই সব কথার মাঝেও তাঁদের বন্ধন কতটা গভীর ছিল, তা নিজেই খোলাখুলি জানিয়েছেন আশা ভোঁসলে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষ নানা সময় তাঁদের সম্পর্ক নিয়ে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করলেও রক্তের টানই শেষ কথা। তাঁর কথায়, অনেক সময় এমনও হয়েছে, কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ইন্ডাস্ট্রির কিছু মানুষ তাঁকে উপেক্ষা করে শুধু লতা মঙ্গেশকরের সঙ্গেই কথা বলতেন, যেন নিজেদের আনুগত্য প্রমাণ করছেন। তবে এসব বিষয় নিয়ে পরে দুই বোনই হেসে উড়িয়ে দিতেন।

একই সঙ্গে কাজ করতে করতে তাঁদের মধ্যে এক ধরনের সুস্থ প্রতিযোগিতাও তৈরি হয়েছিল, যা নিয়ে বহু আলোচনা হয়েছে। সেই প্রতিদ্বন্দ্বিতার কথা অস্বীকার করেননি আশাও। তবে তা কখনো সম্পর্কের উষ্ণতা কমাতে পারেনি। এক সাক্ষাৎকারে তিনি পুরনো দিনের একটি ঘটনা স্মরণ করেন। তখন সিনেমার গানের রেকর্ডে শিল্পীদের নাম উল্লেখ করা হত না, শুধু ছবির নাম থাকত। একবার এক ব্যক্তি একটি গান শুনে ফোন করে সেটিকে আশার কণ্ঠ বলে ভুল করেন। তখন আশা স্পষ্ট করে জানান, সেটি তাঁর নয়, বরং তাঁর দিদির গান। পরে ওই ব্যক্তি নিজের ভুল বুঝে ক্ষমা চান। এই ছোট্ট ঘটনাই তাঁকে ভাবতে বাধ্য করেছিল নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলাটা কতটা জরুরি। সেই উপলব্ধি থেকেই নিজের গানের ধরনে পরিবর্তন আনেন তিনি। গুলাম আলীর সুরে ‘মিরাজ-ই-গজল’, হরিহরণের সুরে ‘অবসর-ই-গজল’, জয়দেবের সুরে ‘সুরাঞ্জলি’ এমন বহু কাজে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। পাশাপাশি রবীন্দ্রসংগীত ও নজরুলগীতিতেও তাঁর কণ্ঠ সমানভাবে সমাদৃত হয়েছে।

দীর্ঘ সংগীতজীবনে আশা ভোঁসলে অসংখ্য অভিনেত্রীর জন্য কণ্ঠ দিয়েছেন-শর্মিলা ঠাকুর, আশা পারেখ, রেখা, উর্মিলা মাতগুকর, কারিশমা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শর্মিলা ঠাকুর প্রজন্মের পর প্রজন্মের নায়িকাদের পর্দার কণ্ঠ হয়ে উঠেছেন তিনি। তাঁর এই বহুমাত্রিকতা ও স্বতন্ত্রতা তাঁকে ভারতীয় সঙ্গীতের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। রেওয়াজ ছিল তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময়ের কোনো বাঁধাধরা নিয়ম ছিল না। ভোর, দুপুর বা গভীর রাত যখনই ইচ্ছে, তখনই তানপুরা হাতে বসে পড়তেন। আমৃত্যু সঙ্গীতকেই সঙ্গী করে রেখেছিলেন তিনি। লতা ও আশার এই যুগলবন্দি শুধু গান নয়, এক আবেগ, এক ইতিহাস। তারা চলে গিয়েছেন, কিন্তু তাদের কণ্ঠে বাঁধা সুর চিরকাল বয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের