৫৩ তম ‘IFFI’-উৎসবে লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ির স্মরণে প্রদর্শিত হবে একাধিক চলচ্চিত্র

চলতি বছর এই জাতীয় মঞ্চে শ্রদ্ধা জানানো হবে ভারতীয় চলচ্চিত্রের একাধিক প্রয়াত আইকনিক রত্নদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই প্রয়াত হয়েছেন ভারতের একাধিক রত্ন। বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন দেশের কোকিলকন্ঠী লেজেন্ড্রারি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। যার মৃত্যুতে আজও শোকস্তব্ধ গোটা দেশ। ভারতীয় মিউজিক্যাল ইন্ডাস্ট্রিতে যার অবদান অনস্বীকার্য। যুগের পর যুগ ধরে হাজার হাজার গান উপহার দিয়েছেন আমাদের।

তাঁর মৃত্যুর পরেই আমরা হারিয়েছি, বর্ষীয়ান সংগীত সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ি, বঙ্গ কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়, কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ, বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে। বিশেষ করে, যাঁর অকাল প্রয়াণে তোলপাড় হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়া। যুবসমাজের মধ্যে কেকের মৃত্যুর শোক এখনও তাজা। সুতরাং চলতি বছর ভারত হারিয়েছে দেশের একাধিক রত্নকে। যাঁদের জায়গা হয়তো কোনোদিনও ভর্তি হওয়ার নয়।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ অর্থাৎ (IFFI)। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। চলতি বছর এই জাতীয় মঞ্চে শ্রদ্ধা জানানো হবে ভারতীয় চলচ্চিত্রের একাধিক প্রয়াত আইকনিক রত্নদের। IFFI-এর ৫৩ তম সংস্করণে ফিল্ম আইকনদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। জানা গিয়েছে, IFFI সিনেমায় তাঁদের অবিশ্বাস্য অবদানের জন্য, লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, কে কে, সাওয়ান কুমার টাক-এর মতো একাধিক ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানাবে। এছাড়াও এই উৎসবে প্রদর্শিত হবে কিছু বিশিষ্ট চলচ্চিত্রও।

যার মধ্যে রয়েছে বাপ্পি লাহিড়ীর জন্য ডিস্কো ডান্সার, লতা মঙ্গেশকরের জন্য অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত অভিমান, এবং গায়ক কে কে-র জন্য ভুল ভুলাইয়া। এছাড়াও, সরস্বতীচন্দ্র (রমেশ দেবের জন্য), আনহোনি (রবীনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডনের জন্য) এবং সতেন (সাওয়ান কুমার টাকের জন্য) সিনেমা প্রদর্শিত হবে, যেগুলি প্রয়াত আইকনিকদের শ্রদ্ধার একটি অংশ হবে।

এছাড়াও অন্যান্য বিশিষ্ট রত্ন, যেমন, যশ চোপড়ার লামহে, মণি রত্নমের থিরুদা থিরুদা এবং বিধু বিনোদ চোপড়ার পারিন্দাও এই বিভাগে প্রদর্শিত করা হবে। গত ২০১৪ সাল থেকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) গোয়ায় অনুষ্ঠিত হয়ে চলেছে। এতে ভারতীয় ও বিদেশী উভয় দেশের চলচ্চিত্র প্রদর্শিত হয়।

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১