আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শাহরুখের অভিনয় ভালবাসতেন প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরও

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ দিল্লির বিজয়গড়ের এক সাধারন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও নিজের অধ্যাবসায় আর পরিশ্রম দিয়ে তিনি আজ হয়ে উঠেছেন বলিউড বাদশাহ। পর্দায় তাঁর রোমান্সের জাদুতে মুগ্ধ তামাম ভারতবাসী। অনুরাগীরা ভালবেসে তাঁকে রোমান্স কিং বলে ডাকেন। তিনি শাহরুখ খান (Sharukh Khan)। তবে শুধু মাত্র অনুরাগীরাই নয় তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা ও সঙ্গীতশিল্পীরাও। বাদ পড়েননি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)।

প্রয়াত সঙ্গীত শিল্পী শাহরুখের সম্পর্কে একবার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “আমার শাহরুখের অভিনয় খুবই ভালোলাগে। আমি ওনার সব সিনেমা দেখি’। লতাজী জানিয়েছিলেন, “আমি শাহরুখকে প্রথমবার টেলিভিশন ফৌজি বলে একটা সিরিয়ালে দেখি। তারপর আমি ওনার বাজিগড় ও দিওয়ানি সিনেমাতেও ওনাকে নেগেটিভ চরিত্রে দেখেছি। এবং উনি সব রকম চরিত্রেই খুবই সাবলীল ভাবে অভিনয় করতে পারেন”। এমনকি শাহরুখের নাচও খুব ভালবাসতেন লতাজী। তিনি জানিয়েছিলেন, “আমার মনে আছে শাহরুখ বলেছিলেন নাচের সম্পর্কে তাঁর কোন ধারনা নেই। তবুও তিনি দিল ওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বা রুক যা ও দিল দিওয়ানে গানে এত সুন্দর অভিনয় করেছিলেন যা দেখে একেবারেই বোঝা যায়নি যে তিনি নাচ জানেন না”। পরবর্তীকালে আমি তাঁকে ছাইয়্যাঁ ছাইয়াঁ-তেও অভিনয় করতে দেখেছি”।  

অন্যদিকে লতা মঙ্গেশকরের গানেরও অন্ধ ভক্ত অভিনেতা। একবার শিল্পীর এক লাইভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানে শাহরুখ জানিয়েছিলেন, “লতাজী যদি আমার জন্যও একটি গান গাইতেন”। অন্যদিকে লতাজীও জানিয়েছিলেন, “যদি আমি শাহরুখের জন্যও গান গাইতে পারতাম তাহলে খুবই ভাল হত”।

আরও পড়ুনঃ অনুরাগীদের কাছে শুধুমাত্র নায়ক নন, অনুপ্রেরণারও নাম শাহরুখ খান

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ